Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মেঘনায় দেলোয়ার হত্যা : যুবলীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৭:৩৪
মেঘনায় দেলোয়ার হত্যা : যুবলীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

দেলোয়ার মৃধা

কুমিল্লার মেঘনায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেলোয়ার মৃধা (৩৫) হত্যার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে করা হয়েছে হত্যা মামলা।

মামলায় চন্দনপুর ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনকে করা হয়েছে প্রধান আসামি।

নিহতের বড় ভাই ও চালিভাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল বাতেন মৃধা বাদী হয়ে গত রবিবার রাতে মেঘনা থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মে রাতে চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চালিভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মতিন মৃধা এবং চন্দনপুর ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাছির উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে দেলোয়ারকে কুপিয়ে হত্যা করেন নাছির। এ সময় উভয় পক্ষের নাছির উদ্দিন, হালিম, আব্দুল আজিজ, কামাল উদ্দিনসহ কয়েকজন গুরুতর আহত হন।

বাদী আব্দুল বাতেন মৃধার ভাষ্য, রাস্তা নির্মাণ নিয়ে পূর্ববিরোধের জেরেই পরিকল্পিতভাবে দেলোয়ার মৃধার ওপর হামলা চালানো হয়। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এদিকে মামলার প্রধান আসামি নাছির উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানালেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। 

মেঘনামামলাজামায়াত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise