শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় মহিলা দলের ওয়ার্ড কমিটি বিলুপ্ত
খুলনা অফিস

সংগৃহীত ছবি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলার অভিযোগে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের ২২ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন।
মিলটন জানান, জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কমিটিতে বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এ বিষয়ে গত ৩ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী ও যুগ্ম আহ্বায়ক হালিমা আক্তার খানম যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে জানিয়েছেন তিনি।




