Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দেশে ফেরার বদলে এলো ভাইয়ের মৃত্যুর খবর

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২১:০৪
দেশে ফেরার বদলে এলো ভাইয়ের মৃত্যুর খবর

কলকাতায় হোটেলে আগুন— সংগৃহীত

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে আহম্মেদ বাবু (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ঢাকার সাভার এলাকার কসমেটিক ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে আহম্মেদ বাবুর এক মামা তার পরিবারের কাছে মৃত্যুর খবর দেন।

বাবুর মরদেহ দেশে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

নিহত বাবু সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার সিকদারপাড়ার আদম আলীর ছেলে। আমিনবাজার বাসস্ট্যান্ডের পাশে শাহীন সুপার মার্কেটে ‘কিউট কসমেটিক’ নামে একটি দোকান ছিল তার।

বাবুর বড় ভাই মোহাম্মদ আলী বলেছেন, ‘বাবুর দেশে ফেরার কথা ছিল। কিন্তু আজ দুপুরে কলকাতা থেকে খবর এলো, বাবু আর বেঁচে নেই।’

আরও পড়ুন

‘শরিয়তবিরোধী’ বলে আবেদনের পর কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ

১৯ আগস্ট ২০২৬

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে কলকাতার উদ্দেশে রওনা হন বাবু। মঙ্গলবার সকালে তিনি কলকাতায় পৌঁছান। সেখান থেকে দোকানের জন্য কসমেটিকস কিনে বুধবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু বুধবার দুপুর ২টার দিকে খবর আসে, কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে তিনি  মারা গেছেন।

মোহাম্মদ আলী বলেন, ‘বাবু চার ভাইয়ের মধ্যে সবার ছোট। আমিনবাজার বাসস্ট্যান্ডের পাশে শাহীন সুপার মার্কেটে কসমেটিক ও প্রসাধনীর ব্যবসা করত। তার স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। মেয়ে রোজার বয়স মাত্র ১২ বছর আর ছেলে সোয়াতের ৬ বছর। নাবালক বয়সে সন্তানরা বাবা হারা হয়ে গেল।’

প্রতিবেশী হাজী নাজিম উদ্দিন বললেন, ‘সকালেও কোনো খবর পাইনি। হঠাৎ দুপুরে শুনি বাবু মারা গেছে। বাবুর আমিনবাজারে কসমেটিকের ব্যবসা ছিল। ভালোই চলছিল তার ব্যবসা। প্রায় কসমেটিক আনতে কলকাতায় যেত। সে দেশ থেকে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক দেশে এনে বিক্রি করত।’

আরও পড়ুন

কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফেরানোর উদ্যোগ

১৯ আগস্ট ২০২৬

বাবুর দোকানের কর্মচারী লাভলু জানান, তাদের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক বিক্রি করা হয়। তার ভাষ্য, ‘আমার মহাজন প্রায়ই কসমেটিক আনতে একাই কলকাতায় যান। দু-এক দিন থাকেন, আবার দোকানের মালামাল নিয়ে দেশে চলে আসেন। কিন্তু দুপুরে তার মৃত্যুর খবর আসল।’

ইউএনও বললেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, আমিনবাজার এলাকার এক ব্যক্তি কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ থেকে লাশ ফেরত আনার বিষয়টি দেখবে।’

কলকাতাহোটেলে অগ্নিকাণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে