ভোটের ছুটিতে ফাঁকা সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল
অনলাইন ডেস্ক

ছবিঃ আগামীর সময়
নির্বাচন উপলক্ষে টানা চারদিনের ছুটি পেয়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছে সাভার-আশুলিয়ার শ্রমজীবী মানুষ। ফাঁকা হয়ে পড়েছে অন্যতম ব্যস্ত এই শিল্পাঞ্চল।
সকাল থেকে সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়ক-মহাসড়কগুলোতে নেই যানবাহনের চিরচেনা চাপ।
ঘরমুখি যাত্রীদের নিয়ে বেশিরভাগ বাস শহর ছেড়ে যাওয়ায় স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য স্থানীয়রা ব্যবহার করছেন থ্রিহুইলারসহ অন্যান্য বাহন।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, ভোটের ছুটিতে গত দুই দিন মহাসড়কে মানুষ ও যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও আজকের পরিস্থিতি একদমই স্বস্তিদায়ক। মহাসড়কের কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই।

