Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চাঁদপুর

এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ, দামে হতাশ ক্রেতারা

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৫:২৫
এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ, দামে হতাশ ক্রেতারা

ছবি: আগামীর সময়

দেশের অন্যতম বৃহৎ ইলিশের আড়ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গত এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ। শুক্রবার (৮ মে) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা ঘাটে ভিড় করলেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে অনেকেই ফিরে গেছেন হতাশ হয়ে।

ব্যবসায়ী ও ক্রেতাদের ভাষ্য, ‘নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ কম। এর প্রভাব পড়েছে দামে। সরবরাহ সংকটের কারণে বর্তমানে ইলিশের দাম বেড়েছে প্রায় তিনগুণ। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সুস্বাদু এই মাছ।’

মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানালেন, ‘বর্তমানে মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকায়। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন মাছের দরদাম শুনেই।’

‘নদীতে মাছ কম ধরা পড়ার কারণে এই সংকট। জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পাওয়ায় ঘাটে সরবরাহ বাড়ছে না। নদীতে ইলিশ ধরা বাড়লে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে। তখন দামও কিছুটা কমতে পারে’, জানালেন আরেক ব্যবসায়ী ইকবাল নাহিদ হাসান।

ঢাকা থেকে আসা পারভেজ ও মনির জানান, ‘শুক্রবার থাকায় লঞ্চে করে চাঁদপুরে ঘুরতে এসেছি। মাছঘাটে এসেছি যাওয়ার সময় কিছু ইলিশ কিনে নিয়ে যাব, কিন্তু ঘাটে ইলিশ নেই, তার উপর বেশির ভাগ ইলিশ পুরনো। তারপরও ব্যবসায়ীরা দাম ছাড়ে না। ইলিশের দাম শুনে কিনার ইচ্ছেই চলে গেছে। এত দাম দিয়ে নেই কেনার সামর্থ্য।’

ইলিশচাঁদপুরব্যবসায়ী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise