Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের পাঁচ হোতা গ্রেপ্তার

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৪:০৬
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের পাঁচ হোতা গ্রেপ্তার

কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। ছবি: আগামীর সময়

কুমিল্লার তিন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিনটি সক্রিয় গ্যাংয়ের ৫ হোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জিসান (১৯), সাইফুল ইসলাম (২০), তারেক হোসেন সৈকত (১৯), জাফর আহমেদ (২৩) ও মো. শাকিব।

আজ সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

তিনি জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে জড়িত।

আরও পড়ুন

কুমিল্লার ২৭ কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে

০৪ অক্টোবর ২০২৬

সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে তিন থানায় অভিযান চালিয়ে ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স-১০’ নামের তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ হোতাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কোতোয়ালি মডেল থানা এলাকায় ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের মূলহোতা জিসান ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। জিসানের বাড়ি নগরীর তেলিকোনা গোবিন্দ পুকুরপাড় এলাকায় এবং সাইফুল সদর উপজেলার আড়াইওড়া সমিতিপাড়া এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লুৎফর জানিয়েছেন, চৌদ্দগ্রাম থানা এলাকায় ‘১২০৭’ গ্যাংয়ের মূলহোতা হিসেবে তারেক সৈকত (১৯) ও জাফরকে গ্রেপ্তার করা হয়। তারেক চৌদ্দগ্রামের নলিশ্বর এলাকার বাসিন্দা ও  জাফরের বাড়ি কোমারডোগা মধ্যমপাড়া এলাকায়। মনোহরগঞ্জ থানা এলাকায় ‘পিএক্স-১০’ গ্যাংয়ের হোতা শাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। সে পোমগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

তিনি বলেছেন, ‘কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।’

কুমিল্লাকিশোর গ্যাংগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?