চৈত্রের শেষের তপ্ত দুপুর। চারদিকে পুরনো বছরকে বিদায় জানানোর আবহ। এ সময় রান্নাঘর থেকে ভেসে আসে এক বিশেষ সুঘ্রাণ— এক বা দুই পদের নয়, বরং শতরকম গাছগাছড়া, লতাপাতা আর নানা সবজির সমন্বয়ে তৈরি এক অনন্য আয়োজন, যার নাম ‘পাঁচন’। বাঙালি সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের এক অসাধারণ বহিঃপ্রকাশ এই নিরামিষ পদ।
চৈত্রসংক্রা...