Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

শিশুদের ডে-কেয়ার ফি অর্ধেক কমে ১৫০ টাকা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৮:২০
শিশুদের ডে-কেয়ার ফি অর্ধেক কমে ১৫০ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডে-কেয়ার সেন্টার— আগামীর সময়

চার দিকে বাউন্ডারি দেয়াল। মাঝে ছোট্ট দুইতলা ভবন। যেন একটি বাংলো বাড়ি। বাইরে থেকে দেখলে সাধারণ বাড়ি মনে হলেও এর ভেতরে রয়েছে শিশুদের জন্য ভিন্ন এক জগৎ। ভালোবাসা, যত্ন আর হাসিতে ভরা এক নিরাপদ আশ্রয়। ৫-৬ রুম নিয়ে গড়ে ওঠা এই ডে-কেয়ার সেন্টারে ৩০ জন শিশু থাকার জন্য আদর্শ। তবে গড়ে প্রতিদিন ২৪ থেকে ২৫ জন শিশুর কোলাহলে মুখর থাকে পুরো পরিবেশ। এখানে রয়েছে একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক, ৩ জন শিশুপরিচর্যাকর্মী, একজন রাঁধুনি, একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন নিরাপত্তাকর্মী। সবাই মিলে শিশুদের জন্য তৈরি করেছে পরিবারসুলভ এক উষ্ণ পরিবেশ। ডে-কেয়ার সেন্টারের অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারীদের আবাসিক বাসস্থান বিজয় ২৪ হলের পাশে।

একসময় ছোট সন্তান নিয়ে ক্লাসে অংশ নিতে গিয়ে নানা বিড়ম্বনার মুখে পড়তে হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থীকে। তাদের সুবিধার জন্য ২০২৩ সালে চবিতে কর্মরত নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের নিরাপদ তত্ত্বাবধান ও সুষ্ঠু লালন-পালন নিশ্চিতের লক্ষ্যে ক্যাম্পাসের ভেতরে আনুষ্ঠানিকভাবে একটি ডে-কেয়ার সেন্টার চালু হয়।

এই ডে-কেয়ারে রাখা হয় দেড় থেকে চার বছর বয়সী শিশুদের। তাদের মায়েরা কেউ ক্লাস করছেন, কেউবা চাকরির গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। আবার কেউ ব্যস্ত পরীক্ষার প্রস্তুতিতে। সেই সময়টুকুতে শিশুদের দেখভাল, খাওয়া-দাওয়া, খেলাধুলা ও যত্নের দায়িত্ব নেয় এই কেন্দ্র। বেশির ভাগ সময় এখানেই কাটে ছোট ছোট শিশুর আনন্দময় দিন। মায়ের অনুপস্থিতিতে এই ডে-কেয়ারই হয়ে ওঠে তাদের দ্বিতীয় বাড়ি, আর এখানকার কর্মীরাই হয়ে ওঠেন তাদের দ্বিতীয় পরিবার।

আরও পড়ুন

চোখের চিকিৎসাসেবার পথিকৃৎ ডা. রবিউল

২৭ জুন ২০২৬

ডে-কেয়ার সেন্টারের জনপ্রতি প্রতিদিনের ফি ৩০০ টাকা। তুলনামূলক বেশি হওয়ায় এটির সেবা নিতে সক্ষম ছিলেন না অনেক শিক্ষার্থী। তাই এটির ফি কমানো নিয়ে বিভিন্ন সময় কথা উঠলেও সমাধান মেলেনি।

চবি শিশু ডে-কেয়ার সেন্টারের পরিচালক প্রফেসর সালমা মমতাজ বললেন, ‘মেয়েরা আবেদন জানিয়েছিল ফি কমানোর জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি ভেবে পাস করেছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীরা যাতে মাতৃত্বের দায়িত্ব পালন করতে গিয়ে পড়াশোনায় বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।’

চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বললেন, ‘সন্তানদের নিরাপদ পরিবেশে রেখে নিশ্চিন্তে ক্লাস ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতেই ডে কেয়ার সেন্টারের নতুন ফি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এক বছরের বেশি বয়সী শিশুদের জন্য দৈনিক ১৫০ টাকার বিনিময়ে এ সেবা পাওয়া যাবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ডে-কেয়ার সেন্টার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!