Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মার্কিন নিষেধাজ্ঞার জাহাজ চট্টগ্রামে, ফিরতে লাগবে ২ সপ্তাহ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৭:৪৫
মার্কিন নিষেধাজ্ঞার জাহাজ চট্টগ্রামে, ফিরতে লাগবে ২ সপ্তাহ

সংগৃহীত ছবি

মার্কিন নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকে পড়া ‘মেমেই’ ট্যাংকারটি বাংলাদেশ জলসীমা ছাড়তে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। কোন দেশে এটি যাবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে জাহাজটি ভাঙা হচ্ছে না—এটি এখন নিশ্চিত।

জাহাজটি কেনার বিপরীতে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে খোলা ঋণপত্র (এলসি) বৃহস্পতিবার বাতিল হয়েছে। এতে জাহাজ ক্রেতা এসএন করপোরেশনের আর্থিক ক্ষতি কতটা হয়েছে, তা জানা যায়নি।

এসএন করপোরেশনের প্রধান নির্বাহী বারাকাত উল্লাহ জানিয়েছেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এলসি বাতিল করা হয়েছে। ফলে ব্যাংক থেকে ঋণপত্রের বিপরীতে কোনো টাকা ছাড় হয়নি। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে তারা রক্ষা পেয়েছেন। তবে এলসি খোলা, ডকুমেন্টেশন এবং আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে যোগাযোগের জন্য যে প্রক্রিয়াকরণ ফি রয়েছে, তা দিতে হবে। সেই টাকার পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

হংকং-ভিত্তিক এভার শাইনিং লিমিটেড থেকে ২৯ বছরের পুরনো জাহাজ ‘মেমেই’ কিনে বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী ক্যাশ বায়ার গ্লোবাল মার্কেটিং সিস্টেম (জিএসএম)। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে আসা সিংহভাগ স্ক্র্যাপ জাহাজ এই প্রতিষ্ঠানের মাধ্যমেই কেনা হয়, যা শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে সরবরাহ করা হয়। সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই জাহাজটি নিজেদের ইয়ার্ডে ভাঙার জন্য কিনেছিল ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর এসএন করপোরেশন। ভাঙার আগেই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে।

জিএসএমের বাংলাদেশ প্রতিনিধি সোলার শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক হোসেন বলেছেন, ‘জাহাজটি সব প্রক্রিয়া ও অনুমোদন শেষ করে বাংলাদেশ জলসীমা ছাড়তে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। জাহাজটি ফেরত নেবে এভার শাইনিং লিমিটেড। কোথায় নেওয়া হবে বা কী করা হবে, সেটি তাদের সিদ্ধান্ত। তারা শুধু বাংলাদেশ ছাড়তে সহযোগিতা করবেন।’

আরও পড়ুন

তাপমাত্রা ৩৬ গরমের অনুভূতি ৪৪ ডিগ্রি

০৪ জুন ২০২৬

তার ভাষ্য অনুযায়ী, জাহাজটি কেন ফেরত পাঠানো হচ্ছে এবং এর বিপরীতে বাংলাদেশ থেকে কোনো টাকা ছাড় হয়েছে কি না, তা বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করবে। এরপর শিল্প মন্ত্রণালয় ও কাস্টমসের অনুমোদন শেষে জাহাজটি পরিচালনা করবেন ক্যাপ্টেন।


কেমিক্যাল ট্যাংকারটি আন্তর্জাতিক বাজার থেকে টনপ্রতি ৫১০ মার্কিন ডলারে কেনে এসএন করপোরেশন। ১৮০ মিটার দীর্ঘ জাহাজটি ভাঙলে পাওয়া যেত প্রায় ৯ হাজার ৭২৮ টন স্ক্র্যাপ। সে হিসাবে জাহাজটির দাম দাঁড়ায় প্রায় ৪৯ লাখ ৬১ হাজার মার্কিন ডলার। ডলারপ্রতি ১২৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৬২ কোটি টাকা। জাহাজ ভেঙে এর দ্বিগুণ থেকে তিনগুণ দামে লোহা বিক্রি করা যেত বলে প্রতিষ্ঠানটির ধারণা ছিল।


জাহাজটি কেনার পর নিয়ম অনুযায়ী বাংলাদেশে আনার আগে গত ১৭ মে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করে এসএন করপোরেশন। অনুমোদনের পর ১৮ মে বিদেশি ক্রেতা প্রতিনিধির সঙ্গে চুক্তি হয়। ব্যাংক থেকে এলসি খোলা হয় ২১ মে। এরপর ২৬ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।


ঈদুল আজহার ছুটি শেষে জাহাজটি ভাঙার জন্য সীতাকুণ্ড ইয়ার্ডে ভেড়ানোর প্রস্তুতি চলছিল। এরই মধ্যে জানা যায়, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে।


মার্কিন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC)-এর তথ্য অনুযায়ী, ‘মেমেই’ নামের এই কেমিক্যাল ট্যাংকারটি ২৮ মে মার্কিন কালো তালিকাভুক্ত হয়। বিষয়টি জানার পর বন্দরের বহির্নোঙর থেকে সীতাকুণ্ড ইয়ার্ডে আনার প্রক্রিয়া থেমে যায়। মার্কিন গোয়েন্দাদের দাবি, ২০২৪ সালের জুলাই মাসে জাহাজটি ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য বহন করেছিল।


জাহাজচট্টগ্রাম বন্দরমার্কিন নিষেধাজ্ঞা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে