Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

টায়ারের প্রস্তাবিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৬:৫০
টায়ারের প্রস্তাবিত ভ্যাট  ও শুল্ক প্রত্যাহারের দাবি

চট্টগ্রাম টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপের সংবাদ সম্মেলন— আগামীর সময়

উচ্চ শুল্ক সুবিধা নিয়ে দেশের কয়েকটি টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান অস্বাভাবিক মুনাফা অর্জনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের টায়ার আমদানিকারক ও ব্যবসায়ীরা। স্থানীয় উৎপাদকদের স্বার্থ রক্ষার নামে প্রস্তাবিত নতুন শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তারা।

আজ বৃহস্পতিবার নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে ‘চট্টগ্রাম টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ’। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ।

এতে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) সরকারকে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দিয়ে আরও বেশি শুল্ক আদায়ের দাবি করছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লাইট ট্রাক টায়ারের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং কৃষি টায়ারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে এর প্রভাব সরাসরি সাধারণ মানুষকে ভোগাবে।

আরও পড়ুন

খুনিয়া কালভার্ট যেন মৃত্যুফাঁদ, আতঙ্কে এলাকাবাসী

২৫ জুন ২০২৬

ব্যবসায়ীরা আরও জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর গাজী টায়ার্সের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার সুযোগে কিছু দেশীয় উৎপাদক বিভিন্ন মডেলের টায়ারের দাম হঠাৎ বাড়িয়ে দেয়। তাদের দাবি, ৫ দশমিক ৫০ থেকে ১৩ ও ১৫৫-১৩ সাইজের টায়ারের দাম এক ধাপে প্রায় ৪ হাজার ৭৩০ টাকা থেকে বেড়ে ৭ হাজার ৪৫০ টাকায় উন্নীত হয়, যা ৫৭ শতাংশ বৃদ্ধি।

দেশীয় টায়ারের মূল্য নির্ধারণ নিয়েও প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। তারা জানান, আন্তর্জাতিক বাজারে একটি বহুল ব্যবহৃত মিনিবাস টায়ারের মূল্য ভ্যাটসহ প্রায় ১২ হাজার ১৭ টাকা হলেও একই ধরনের দেশীয় টায়ার বর্তমানে বাজারে প্রায় ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি টায়ারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাবেরও কঠোর সমালোচনা করেন ব্যবসায়ীরা। তাদের মতে, সার, ডিজেল, শ্রম ও যন্ত্রপাতির ক্রমবর্ধমান ব্যয়ের চাপে থাকা কৃষকদের জন্য এটি নতুন করে বোঝা তৈরি করবে। শেষ পর্যন্ত খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেবে।

সংবাদ সম্মেলনে লাইট ট্রাক টায়ারের ওপর প্রস্তাবিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক স্থগিত, কৃষি টায়ারের ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবি জানান ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি মাঈন উদ্দিন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি মোক্তার হোসেন, সহসভাপতি মো. সানাউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।

চট্টগ্রামটায়ার টিউবসংবাদ সম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে