Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে বেশি আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, পতাকায় ব্রাজিলের হলুদ-সবুজ

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৮:৪৪
চট্টগ্রামে বেশি আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, পতাকায় ব্রাজিলের হলুদ-সবুজ

ছবি: আগামীর সময়

আর মাত্র ৩ দিন। বিশ্বের সবচেয়ে জমজমাট ও ব্যয়বহুল ক্রীড়া উৎসব শুরু হচ্ছে। যার নাম বিশ্বকাপ ফুটবল। এবার আমেরিকা-কানাডা-মেক্সিকো মিলেই এই আয়োজন। কয়েক হাজার কিলোমিটার দূরের এ উৎসবের আমেজ পেতে শুরু করেছে চট্টগ্রামের ফুটবলপ্রেমীরা। তাদের মধ্যে প্রিয় দল, খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দল-খেলোয়াড় নিয়ে সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক।

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই আলাদা এক ধরনের আবেগ। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এই উৎসবের রঙ থাকে সবচেয়ে বেশি। এবার শুধু এ দুই দল নয়, ফ্রান্স-জার্মানি-স্পেন-পর্তুগাল সমর্থকদেরও খুঁজে পাওয়া যাচ্ছে ব্যাপক হারে। শুরু হয়েছে জার্সি ও পতাকা কেনার ধুম।

আজ সোমবার (৯ জুন) নগরীর কাজীর দেউড়ির স্টেডিয়াম মার্কেটের খেলার সামগ্রীর দোকানগুলোতে দেখা গেছে সমর্থকদের আনাগোনা।

আর্জেন্টিনা সমর্থক সুজন দাস জানান, বর্তমান খেলোয়াড়দের নিয়ে ব্রাজিলের কাপ জিততে আরো সময় লাগবে। তিনি প্রত্যাশা করেন ২০২৬ সালের কাপটি আর্জেন্টিনা জয় করবে।

ব্রাজিল সমর্থক আনন্দ মল্লিক তিনি আশা করেন, ২০০২ সালের মতো এবার ব্রাজিলের নেইমারের হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি।

ছেলে-মেয়েকে নিয়ে জার্সি কিনতে এসেছেন সুমন কানুনগো। তিনি জানান, মেয়ে রিনিসা আর্জেন্টিনা সাপোর্টার, অন্যদিকে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলে রীতেশ ব্রাজিল ভক্ত। ছেলে ও মেয়ে আলাদা আলাদা দল সমর্থন করায় তাদের মধ্যে সবসময় খুনসুটি ও তর্ক লেগেই থাকে।

অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ মঈনুদ্দিন খান সোহাম বললেন, তিনি আগে ব্রাজিল সমর্থন করলেও এবার স্পেন। তার প্রিয় খেলোয়াড় লামিন ইয়ামাল। স্পেনের দলে অনেক তরুণ তারকা রয়েছে এবং তাদের খেলার ধরণ আলাদা।

স্টুডেন্ট স্পোর্টস দোকানের সত্ত্বাধিকারী মোহাম্মদ সোহরাব হোসেন জানান, বিশ্বকাপে জার্সি ও পতাকা বিক্রি ভালো। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার।

আরেক বিক্রেতা মোহাম্মদ সাজ্জাদ জানান, এই এলাকায় বেশিরভাগ আর্জেন্টিনা সমর্থক। তাই ৯০ শতাংশ চাহিদাই আর্জেন্টিনা জার্সির। আবার অনেকেই জার্সির পেছনে নিজেদের নাম লেখাতে পছন্দ করেন।

আর্জেন্টিনা ভক্ত মোহাম্মদ রিমন এবারও বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী। সে কারণে জার্সি নিতে এসেছেন। তিনি জানান, সব জায়গায় কেবল আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি দেখা যাচ্ছে।

চট্টগ্রামআর্জেন্টিনাব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার