Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

রেস্তোরাঁকর্মী খুনের মামলায় ২ জনের যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২২:০৬
রেস্তোরাঁকর্মী খুনের মামলায় ২ জনের যাবজ্জীবন

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ১৭ বছর আগে এক রেস্তোরাঁকর্মীকে খুনের অপরাধে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে রায়ে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাহমুদুল হাসান সোহেল ও আইয়ুব আলী বাবুল। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

আজ সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় দেন। আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার।

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০০৯ সালের ২৭ আগস্ট নগরীর বাকলিয়া থানার ডিসি রোডের চাঁন মিয়া মুন্সী লেইনের এক বাসায় ছুরিকাঘাতে খুন করা হয় মোহাম্মদ পলাশ নামে এক যুবককে। নেত্রকোনার বাসিন্দা পলাশ চট্টগ্রাম নগরীর চকবাজারে কফি ম্যাক্স নামে একটি চায়নিজ রেস্তোরাঁর কর্মী ছিলেন। আসামি আইয়ুব আলীও কাজ করতেন একই রেস্তোরাঁয়।

এ ঘটনায় আইয়ুব আলী ও মাহমুদুল হাসান সোহেলকে আসামি করে নগরীর বাকলিয়া থানায় মামলা করেন পলাশের ভাই সম্রাট। এতে অভিযোগ করা হয়, আইয়ুব ও সোহেল একই বাসায় থাকতেন। রেস্তোরাঁয় পলাশের সঙ্গে আইয়ুবের মনোমালিন্য হয়। এর জেরে বাসায় ডেকে নিয়ে তাকে খুন করেন আইয়ুব আলী ও মাহমুদুল হাসান সোহেল। 

বেঞ্চ সহকারী এস এম কাওসারের তথ্য, এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১২ সালের ১২ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। মামলায় রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।

আসামিরা পলাতক থাকায় রায় ঘোষণার পর তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।


চট্টগ্রামআদালত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৯ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    ব্রাজিল
    ০
    জাপান
    ১
    ৩০ জুন ২০২৬
    রাত ২:৩০ টা
    জার্মানি
    ০
    প্যারাগুয়ে
    ০
    ৩০ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    মরক্কো
    ০
    ৩০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    নরওয়ে
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    সুইডেন
    ০
    ০১ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    ইকুয়েডর
    ০
    advertisement
    advertisement
    advertiseadvertise