Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

নকশাবহির্ভূত ভবন: সাবেক মেয়র রেজাউলের ভবনসহ ৭টিকে জরিমানা ২৭ লাখ

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৪২
নকশাবহির্ভূত ভবন: সাবেক মেয়র রেজাউলের ভবনসহ ৭টিকে জরিমানা ২৭ লাখ

ভাঙা হচ্ছে নকশাবহির্ভূত ভবন— আগামীর সময়

চট্টগ্রাম নগরে নকশাবহির্ভূত ও অবৈধভাবে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। আজ বুধবার নগরের কোতোয়ালি ও চকবাজার থানা এলাকায় পরিচালিত এই অভিযানে সাবেক মেয়র রেজাউল করিমের একটি ভবনসহ মোট সাতটি ভবনকে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ভবন সিলগালা করা হয়।

চউক সূত্র জানায়, আজ বুধবার চউকের অথরাইজড জোন-২-এর আওতাধীন লালদীঘির পাড়, আসকার দীঘিরপাড় ও চট্টেশ্বরী রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। অভিযানের একপর্যায়ে চকবাজারের চট্টেশ্বরী রোডে সাবেক মেয়র রেজাউল করিমের ছয়তলা ভবনে (হামদর্দ বিল্ডিং) যায় চউকের টিম। সেখানে ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে ভবনমালিককে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি আগামী নভেম্বরের মধ্যে এসব দোকানপাট অপসারণের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

‘শরিয়তবিরোধী’ বলে আবেদনের পর কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ

১৯ আগস্ট ২০২৬

অভিযান চলাকালে সাবেক মেয়রের প্রতিনিধিরা দাবি করেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের সময় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মূল নকশা পুড়ে গেছে। তবে তারা পরিদর্শক দলের কাছে ভবন নির্মাণের অনুমোদনপত্র উপস্থাপন করেন।

অভিযানে সিপিডিএল, পি টু পি ও জুমাইরাসহ বিভিন্ন আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের (ডেভেলপার) নির্মিত ভবনেও অভিযান চালানো হয়। নকশার ব্যত্যয় ও অনুমোদনহীন স্থাপনা নির্মাণের দায়ে এসব ভবনসহ মোট সাতটি ভবনকে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দুটি ভবনের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানের বিষয়ে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘উন্নয়নের নামে অপরিকল্পিত ও অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে এই শহরকে ইট-পাথরের জঞ্জালে পরিণত করা হয়েছে। যত বড় প্রভাবশালী ব্যক্তিই হোন না কেন, অনিয়মের ক্ষেত্রে চউকের অবস্থান জিরো টলারেন্স।’

এর আগে গতকাল মঙ্গলবার অথরাইজড জোন-১-এর আওতাধীন পাঁচলাইশ ও বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভবন সিলগালা এবং একটিকে ১২ লাখ টাকা জরিমানা করে চউক। পাশাপাশি বেবি সুপার মার্কেট এলাকায় একটি প্লট থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে প্রকৃত বরাদ্দপ্রাপ্ত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযানে চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মোহাম্মদ মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার মো. হামিদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনকশাবহির্ভূত ভবনজরিমানা ২৭ লাখ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise