Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ফাঁসির অপরাধ করেও ধর্ষকের যাবজ্জীবন, যা বললেন আদালত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২০:২২
ফাঁসির অপরাধ করেও ধর্ষকের যাবজ্জীবন, যা বললেন আদালত

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের মামলার আসামি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছেন। আদালত রায়ে বিষয়টি উল্লেখ করেছেন। তবে এরপরও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড থেকে আসামিকে রেহাই দেওয়ার বিষয়ে বিচারক রায়ে বলেছেন, অতীতে অপরাধের আর কোনো রেকর্ড না থাকায় আদালতের কাছে এ শাস্তি যুক্তিযুক্ত মনে হয়েছে।

আজ বুধবার চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মনির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে যৌন সহিংসতার মাধ্যমে ধর্ষণের অপরাধে আসামিকে সাজা দেওয়া হয়েছে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এ রায়ে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। পর্যবেক্ষণে বিচারক বললেন, ‘শিশু ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ শুধু শারীরিক ক্ষতি করে না। বরং শিশুর মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনযাপনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। শিশু সমাজের সবচেয়ে অসহায় ও সুরক্ষার আবশ্যকীয় অনুসঙ্গ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র পরিবার ও সমাজের যৌথ দায়িত্ব।’

আরও পড়ুন

এক ম্যাচে যত রেকর্ড ভাঙলেন মেসি

১৭ জুন ২০২৬

‘কোনো ব্যক্তি যখন একটি শিশু ওপর যৌন নির্যাতন চালায়, তখন সে শুধু একটি শিশুর অধিকার লঙ্ঘন করে না। বরং সমাজের নৈতিক ভিত্তিকেও আঘাত করে। যার দরুণ এ ধরনের অপরাধের ক্ষেত্রে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আবশ্যক। যাতে অন্যরা এমন অপরাধ করতে নিরুৎসাহিত হয়।’

কিন্তু আসামি মনিরের বিচার করতে গিয়ে প্রকোপন ও প্রশমনমূলক পরিস্থিতি বিবেচনায় নিতে হয়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করলেন বিচারক, ‘শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করায় আসামি মনির হোসেন সমাজের কলঙ্ক এবং আইনশৃঙ্খলার প্রতি হুমকি মর্মে প্রতীয়মান হয়। শিশু ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ এই মামলার প্রকোপনমূলক পরিস্থিতি হিসেবে বিবেচিত হলেও আসামির বিরুদ্ধে আগে কোনো মামলা বা অপরাধের ইতিহাস পাওয়া যায়নি। আসামি প্রথমবারের মতো অপরাধী হওয়ায় এ মামলার ক্ষেত্রে তিনি প্রকোপনমূলক পরিস্থিতির আওতাভুক্ত।’

ঘটনাটি পূর্বপরিকল্পিত নাকি তাৎক্ষণিক উত্তেজনা বা উদ্ভূত পরিস্থিতিতে সংঘটিত হয়েছে, সেই প্রেক্ষাপট বিবেচনাকে আইনের ভাষায় প্রকোপন ও প্রশমনমূলক পরিস্থিতি বলা হয়।

প্রকোপন ও প্রশমনমূলক পরিস্থিতির তুলনামূলক বিবেচনায় আসামি মনির হোসেনকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ায় আদালতের কাছে অধিক যুক্তিযুক্ত মনে হয়েছে বলে বিচারক উল্লেখ করেন।

গত ২১ মে দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ডেকোরেশন কর্মী মনিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা মামলার বিচার শেষ হয়েছে মাত্র আট কার্যদিবসে।

ফাঁসিচট্টগ্রামশিশু ধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি