Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বন্দরের পিসিটিতে ৩ জেটির একটিতে বসবে না গ্যান্ট্রি ক্রেন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২০:৩১
বন্দরের পিসিটিতে ৩ জেটির একটিতে বসবে না গ্যান্ট্রি ক্রেন

সংগৃহীত ছবি

বিদেশি অপারেটর দিয়ে পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) এর তিনটি কন্টেইনার জেটির মধ্যে একটিতে পণ্য দ্রুত ওঠানামার কি গ্যান্ট্রি ক্রেন বসানো হবে না।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা নিরাপদ রাখতে এই জেটিতে উচ্চতাসংক্রান্ত বিধিনিষেধ আগেই দেওয়া আছে। বাকি দুটি জেটিতে বসানো হবে চারটি ক্রেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের স্যানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে চারটি কী গ্যান্ট্রি ক্রেন কেনার চুক্তি করে পিসিটি পরিচালনাকারী দেশের প্রথম বিদেশি বন্দর অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে। ১৬ মাস পর সেগুলো চট্টগ্রাম বন্দরে আসছে। চীন থেকে রওনা দিয়ে সেই গ্যান্ট্রি ক্রেন নিয়ে শুক্রবার বন্দরে ভিড়ছে একটি জাহাজ।

নিজস্ব ফান্ডের ১ হাজার ২ শত কোটি টাকায় পিসিটি নিজেরাই তৈরি করেছে চট্টগ্রাম বন্দর। চুক্তি অনুযায়ী সেই টার্মিনালে যন্ত্রপাতি কিনে পরিচালনা করবে রেড সি। সেই শর্ত অনুযায়ী এই ক্রেন আনা হচ্ছে।

কী গ্যান্ট্রি ক্রেন চালু করতে কত সময় লাগবে জানতে রেড সি গেটওয়ে কর্তৃপক্ষের মার্কেটিং কমিউনিকেশন অ্যান্ড কমার্শিয়াল ম্যানেজার আলিফা জুন্নুরাইনকে ফোন দেওয়া হলে তিনি সাড়া দেননি। জানা যায়নি প্রতিষ্ঠানের বক্তব্য।


আরও পড়ুন

‘আল্লাহর কাছে বিচার চাই, বান্দার কাছেও’

১৮ জুন ২০২৬

এর আগে অন্য জেটিতে কী গ্যান্ট্রি ক্রেন বসানোর কাজে যুক্ত ছিলেন এমন এক প্রকৌশলী জানিয়েছেন, ‘জাহাজ থেকে নামিয়ে এই বিশাল ক্রেন চালু করতে সর্বোচ্চ দুই মাস লাগতে পারে। ক্রেনগুলোর পারফরম্যান্স কেমন আমার জানা নেই। তবে এতটুকু জানি একটি জেটিতে উচ্চতা বিধিনিষেধ আছে।’


কর্ণফুলী নদীর তীরে পিসিটির তিন নম্বর জেটির অবস্থান চিটাগাং বোট ক্লাবের পাশে। এই জেটিতে শুধু ক্রেনযুক্ত কন্টেইনার জাহাজ ভেড়ানো হবে। আর জাহাজের ক্রেন দিয়েই পণ্য উঠানামা করা যাবে। ফলে এই জেটির পণ্য ওঠানামার গতি কি গ্যান্ট্রি ক্রেনের মতো হবে না।

এই তিন জেটি দিয়ে বছরে ৫ লাখ একক কন্টেইনার ওঠানামা করার লক্ষমাত্রা আছে। যদিও সেই লক্ষমাত্রা থেকে অনেক পিছিয়ে পিসিটির সৌদি অপারেটর। মাসে সাড়ে ৪১ হাজার কন্টেইনার ওঠানামা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এই টার্মিনালে বিদেশি অপারেটরের পারফরম্যান্স সাড়ে ২৮ হাজার।

বন্দরপিসিটিগ্যান্ট্রি ক্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!