Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৪

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৩:৪১
চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৪

দুর্ঘটনায় পড়া বাস দুটি চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিরতিহীন মারসা পরিবহনের। ছবি : আগামীর সময়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চুনতি বনপুকুর পাড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রেহানা বেগম (৬০)। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। আহতরা হলেন মো. নাঈমুদ্দিন, দীপ্ত দত্ত, নাইমুল ইসলাম ও মো. মাসুম। তাদের বাড়ি ঝিনাইদহ জেলায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য, নিহত রেহানা বেগম কক্সবাজারগামী বাসের যাত্রী ছিলেন। আহত ব্যক্তিরা চট্টগ্রামমুখী বাসে ছিলেন। তাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস সাত্তার।

তিনি জানান, দুর্ঘটনায় পড়া বাস দুটি চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিরতিহীন মারসা পরিবহনের। একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। আরেকটি কক্সবাজার থেকে চট্টগ্রামে ফিরছিল। লোহাগাড়ায় ফোর সিজনস হোটেলের সামনে সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জিয়াউল হক বলেছেন, বাস দুটি একেবারে রাস্তার মাঝামাঝিতে চলে আসে। সাইড নিতে গিয়ে একটির সঙ্গে আরেকটির দুই পাশের সংঘর্ষ হয়। পূর্ব পাশের বাসটি রাস্তার পাশে একটি মুদিদোকান ভেঙে গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। অপর বাসটিও রাস্তার পশ্চিম পাশে গাছের সঙ্গে আটকে যায়। দুই বাসের সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে গেছে।

লোহাগাড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান বলেছেন, ‘হতাহত পাঁচ যাত্রীকে বাসের ভেতর আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। এক বাসের সামনের অংশে নিহত নারী এবং আরেক বাসে আহত চারজন আটকে ছিলেন। আমরা তাদের উদ্ধার করি। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের পাবলিক উদ্ধার করে নিয়ে যায়।’

চট্টগ্রামফায়ার সার্ভিসসড়ক দুর্ঘটনা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise