Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মনোরেলের জালিয়াত চক্রের জাল খুলনা ও মোংলা বন্দরে

আব্দুল্লাহ আল মামুন
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৪:১৮
মনোরেলের জালিয়াত চক্রের জাল খুলনা ও মোংলা বন্দরে

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম নগরে মনোরেল নির্মাণ প্রকল্পের কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি জালিয়াত চক্র। বিশ্বখ্যাত দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে চট্টগ্রামে প্রায় ৩০ হাজার কোটি টাকার প্রকল্পে নজর চক্রটির। শুধু এটুকুই নয়, খুলনা ও মোংলা বন্দরেও জাল ছড়িয়েছে চক্রটি।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এ জালিয়াত চক্রের মূল হোতা কাউছার আলম চৌধুরী। তিনি নিজেকে মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দি আরব কন্ট্রাক্টরস’ এবং বৈশ্বিক নির্মাণ জায়ান্ট ‘ওরাসকম কনস্ট্রাকশন’-এর একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছেন।

মজার ব্যাপার হলো, দুটি বিদেশি প্রতিষ্ঠানেরই নাম ও লোগো জালিয়াতি করে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু ওরাসকম কর্তৃপক্ষ আগামীর সময়কে স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কোনো স্থানীয় প্রতিনিধি নেই। কাউছার আলম নামে কোনো ব্যক্তি ওরাসকমের সঙ্গে সংশ্লিষ্ট নন।

এদিকে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এই চক্রটির সঙ্গে প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তথ্য যাচাই না করে বৈদেশিক বিনিয়োগ-সংক্রান্ত প্রকল্প ভেবে বাস্তবায়নের জন্য অনুমোদন দিয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নে দ্রুত সহযোগিতা করতে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন বিডার পরিচালক ড. মো. হুমায়ুন কবির খান।

খোঁজ নিয়ে জানা গেছে শুধু এই প্রকল্পই নয়, খুলনা ও মোংলা বন্দরেও নজর রয়েছে এই চক্রটির। ২০২৫ সালের ২৬ জুলাই খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভের (এসডিজিআই) সঙ্গে দি আরব কনস্ট্রাকশন ও ওরাসকম কনস্ট্রাকশনের প্রতিনিধি হিসেবে চুক্তি করেন কাউছার আলম চৌধুরী। খুলনায় ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এসডিজিআইর সদস্য সচিব হিসেবে ছিলেন আলী নাজির শাহীন। একই বছরের ১১ আগস্ট মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এসডিজিআই। সেখানে সদস্য সচিব হিসেবে আলী নাজির শাহীন ও দি আরব কনস্ট্রাকশন এবং ওরাসকম কনস্ট্রাকশনের প্রতিনিধি হিসেবে কাউছার আলম চৌধুরী উপস্থিত ছিলেন। তারা মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে জার্মানির প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী বলে কর্মকর্তাদের লোভ দেখান।

খুলনামোংলাজালিয়াতচক্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে