তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও এক পরিচিত মুখ সামান্তা শারমিন দল ছাড়লেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দল ছাড়ার ঘোষণা দেন তিনি। কাউন্সিল ছাড়াই কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন এবং নারী প্রশ্নে দলের অবস্থানসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্যকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন সামান্তা। তার পদত্যাগপত্র ইতোমধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়েছে।এনসিপির জন্মলগ্ন থেকেই দলটির সঙ্গে যুক্ত ছিলেন সামান্তা শারমিন। প্রায় দুই সপ্তাহ আগে কেন্দ্রী...