রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সংগৃহীত ছবি
রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে।
দিনের শুরুতে রাডার থেকে নিখোঁজ হওয়া ব্যক্তিমালিকানাধীন একটি রবিনসন হেলিকপ্টার পরে খুঁজে পাওয়া যায়, তবে তাতে কেউ জীবিত ছিলেন না বলে আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘আমুর অঞ্চলে রোমনেনস্কি জেলায় নিখোঁজ হওয়া হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ধ্বংসাবশেষের স্থান এবং তিনজন নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
সরকারি কর্মকর্তারা নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঘটনার পরিস্থিতি তদন্ত করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ উল্লেখ করা হয়নি। তবে ইস্ট-সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রসিকিউটরস অফিস পৃথক এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটি নিহত পাইলটের মালিকানাধীন ছিল এবং তার এই উড়োজাহাজ পরিচালনার অনুমতি ছিল না।
এ ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হেলিকপ্টারটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধনও করা হয়নি।
সূত্র : আনাদেলু এজেন্সি

