Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ফের নির্বাচনে অংশ নেবেন নেতানিয়াহু

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২০:৩০
ফের নির্বাচনে অংশ নেবেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু— রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার তার দল লিকুদ পার্টি ঘোষণা করেছে এমনটিই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে অনিশ্চয়তার কথা বলার পর এসেছে ঘোষণা।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে লিকুদ পার্টি জানায়, তিনি নির্বাচনে অংশ নেবেন এবং ‘ঈশ্বর চাইলে’ জয়ী হবেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়নি, তবে অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভোট।

এর আগে এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জনাথন কার্ল এক্সে দেওয়া পোস্টে জানান, ট্রাম্প তাকে বলেছেন যে তিনি জানেন না নেতানিয়াহু আবার নির্বাচন করবেন কি না।

সাংবাদিকের উদ্ধৃতিতে ট্রাম্প বলেছিলেন, ‘আমি জানি না। তার অসাধারণ একটি রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তিনি কি এটা চালিয়ে যেতে চান?’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই হবে ইসরায়েলের প্রথম নির্বাচন। ওই হামলাকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হয়। এরপর গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল।

২০২২ সালের ডিসেম্বরে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থি জোট সরকারের নেতৃত্বে ক্ষমতায় ফেরার পর থেকেই নেতানিয়াহুকে অস্থির সময় পার করতে হয়েছে। গাজা, লেবানন ও ইরান যুদ্ধের আগেই ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েন তিনি।

বিভিন্ন জনমত জরিপে বারবার দেখা গেছে, পরবর্তী নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ৯ জুন জেরুজালেমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের প্রকাশিত এক জরিপে দেখা যায়, ইসরায়েলের ৬১ শতাংশ মানুষ মনে করেন নির্বাচনে অংশ নেওয়া উচিত নয় নেতানিয়াহুর।

তবে জরিপগুলো এটাও দেখিয়েছে, বিরোধী দলগুলোর সম্ভাব্য জোট আরব দলগুলোর সঙ্গে জোট না করলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। যদিও এমন জোটের সম্ভাবনা নাকচ করেছেন বিরোধী শিবিরের কিছু নেতা।

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্যও বারবার ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন নেতানিয়াহু।

ইসরায়েলনির্বাচনবেনিয়ামিন নেতানিয়াহু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    advertiseadvertise