আগামীর সময়

ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানা হবে: ট্রাম্প

ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানা হবে: ট্রাম্প

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানা হবে। তিনি দাবি করেছেন, ইরান ইতোমধ্যে তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। শনিবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ কথা বলেছেন।

তিনি লিখেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে। এবং তাদের ওপর আর হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার চাপেই ইরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা না হলে তেহরানও তাদের লক্ষ্য করে আর আক্রমণ চালাবে না। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি সাম্প্রতিক হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন।

ট্রাম্পের দাবি অসত্য

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা 'পুরোপুরি মিথ্যা' বলে উল্লেখ করেছেন ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। তিনি বলেছেন, পেজেশকিয়ানের মন্তব্যকে ‘আত্মসমর্পণ’ হিসেবে ট্রাম্পের ব্যাখ্যা ‘পুরোপুরি মিথ্যা’।

বিশ্লেষক হামিদরেজা বলেছেন, ইরান তার প্রতিবেশীদের কাছে অনুরোধ করছে তারা যেন আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ করতে না দেয়। তিনি এই অনুরোধকে ‘খুব স্বাভাবিক’ এবং ‘আইনসিদ্ধ’ বলে উল্লেখ করেন।

সূত্র: আলজাজিরা

    শেয়ার করুন: