Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

সামনে এলো বিল গেটসের গোপন প্রেমের গল্প

  • তিন নারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৫৭
সামনে এলো বিল গেটসের গোপন প্রেমের গল্প

ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভার সঙ্গে বিল গেটস এবং এপস্টেইন ফাইলসে এক নারীর সঙ্গে বিল গেটস

তিন নারীর সঙ্গে নিজের বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল বলে স্বীকার করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটিকে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্য পর্বে এ কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বকে কেন্দ্র করে ১০ জুন ওভারসাইট কমিটিকে এ জবানবন্দি দিয়েছেন বিল গেটস। গত মঙ্গলবার তার সে সাক্ষ্যের একটি অনুলিপি প্রকাশ করেছে ওই কমিটি। দ্য টেলিগ্রাফ।

কমিটিকে দেওয়া সাক্ষ্যের শুরুতে বিল গেটস দুই রুশ নারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল বলে স্বীকার করেন। তিনি তাদের নামও উল্লেখ করেন। তারা হলেন ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা ও পারমাণবিক পদার্থবিদ কারিমা নিগমাতুলিনা। কয়েক ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের সময় মার্কিন কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে গেটস পরে আরেক নারী বিজ্ঞানীর সঙ্গে তৃতীয় একটি বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল বলে স্বীকার করেন। জবানবন্দিতে গেটস বরাবরের মতো আবারও দাবি করেছেন, তিনি কখনোই এপস্টেইনের কোনো নিপীড়নের ঘটনা দেখেননি। তবে এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎকালে অজান্তে ভুক্তভোগীদের কাছাকাছি গিয়ে থাকতে পারেন। কারণ, এপস্টেইনের প্রতিষ্ঠানে কর্মরত কিছু নারী ও কিশোরী পরবর্তীকালে তার নির্যাতনের শিকার হিসেবে চিহ্নিত হয়েছিলেন।

এপস্টেইনের সঙ্গে সময় কাটানোটা ‘ভুল ছিল’ বলেও উল্লেখ করেন গেটস। জনহিতকর কাজের জন্য পরিচিত গেটস ফেব্রুয়ারিতে তাদের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে স্বীকার করেছিলেন, তার দুটি বিযেবহির্ভূত সম্পর্ক ছিল। পরে এপস্টেইনও সেগুলোর কথা জেনে গিয়েছিলেন। তবে তখন এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি গেটস।

মার্কিন কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে গেটস ইঙ্গিত দেন, দুই রুশ নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানার পর এপস্টেইন তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিলেন। তিনি আরও দাবি করেন, ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে পরিচয়ের আগেই তার চিকিৎসা-উদ্যোক্তা অ্যালিস জ্যাকবস নেসেলরোদতের সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। বিল গেটস এ তথ্য জেনে বিস্ময় প্রকাশ করেন, এপস্টেইন তার ওই সম্পর্কের বিষয়েও জানতেন। এর আগে তিনি কংগ্রেসকে বলেছিলেন, এপস্টেইন শুধু ‘আমরা যে দুটি সম্পর্ক নিয়ে আলোচনা করেছি’ সেগুলোর কথাই জানতেন। সাক্ষ্য দেওয়ার সময় কংগ্রেসের সদস্যরা গেটসকে ২০১৩ সালের জুলাই মাসে এপস্টেইনের নিজেই নিজের কাছে পাঠানো একটি ইমেইল দেখান। সেখানে গেটসের প্রসঙ্গে অ্যালিস জ্যাকবসেরনাম উল্লেখ করা ছিল। এর আগে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত ওই ইমেইলের সংস্করণগুলোয় কালো কালি দিয়ে গোপন রাখা হয়েছিল গেটসের নাম। স্বেচ্ছায় কংগ্রেসে সাক্ষ্য দেওয়া গেটস জোর দিয়ে বললেন, এপস্টেইন তার এসব সম্পর্কের তথ্য ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতে সফল হননি। তবে তিনি মনে করেন, এপস্টেইনের চিন্তাভাবনা সেদিকেই এগোচ্ছিল। এপস্টেইনের সঙ্গে গেটসের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন বিব্রতকর তথ্য প্রকাশের পর এ ধনকুবের এমন মন্তব্য করেছেন। মার্কিন বিচার বিভাগ গত বছরের ডিসেম্বর থেকে এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশ শুরু করলে সেই সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা ও প্রশ্ন ওঠে।

নথিগুলোতে দেখা যায়, ২০১৩ সালে নিজের জন্য লেখা একটি চিঠিতে এপস্টেইন দাবি করেছিলেন, বিল গেটস ‘রুশ নারীদের’ সঙ্গে যৌন সম্পর্কের পর একটি যৌনবাহিত রোগে (এসটিডি) আক্রান্ত হয়েছিলেন। সেখানে আরও উল্লেখ করা হয়, গেটস তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ চেয়েছিলেন।

 

বিল গেটসপ্রেম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!