Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগের অনুমোদন

১১ হাজার ১০০ কোটি ডলারে ওয়ার্নার ব্রস কিনে নিচ্ছে প্যারামাউন্ট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৫২
১১ হাজার ১০০ কোটি ডলারে ওয়ার্নার ব্রস কিনে নিচ্ছে প্যারামাউন্ট

লোগো। ছবি : রয়টার্স

বিখ্যাত হলিউড স্টুডিও ওয়ার্নার ব্রস ডিসকভারিকে ১১ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে কিনে নেওয়ার প্রস্তাব করেছিল আমেরিকান বহুজাতিক গণমাধ্যম ও বিনোদন প্রতিষ্ঠান প্যারামাউন্ট স্কাইড্যান্স। এবার সে প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন বিচার বিভাগ।

আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই অনুমোদনের ফলে সংবাদমাধ্যম সিএনএন এবং টেলিভিশন নেটওয়ার্ক এইচবিওয়ের মালিকানাধীন এই হলিউড স্টুডিওর ভবিষ্যৎ অধিগ্রহণ প্রক্রিয়া আরও একধাপ এগোলো।

হলিউডের ঐতিহ্যবাহী এই স্টুডিওর বিক্রি প্রক্রিয়াটি শুরু থেকেই ছিল বেশ বিতর্কিত। এর মালিকানা পাওয়া নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে প্যারামাউন্টের তীব্র লড়াই, বিনোদন শিল্পের একচেটিয়া বাজার তৈরি হওয়ার শঙ্কা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তৈরি হয়েছিল নানামুখী সমালোচনা।

আরও পড়ুন

৩২ তলা ভবনে ৩৪ তলার ফ্ল্যাট বিক্রি

০৯ জুন ২০২৬

তবে মার্কিন বিচার বিভাগের অনুমোদন মিললেও এটি এখনো রূপ নেয়নি চূড়ান্ত চুক্তি হিসেবে। ক্যালিফোর্নিয়ার মতো মার্কিন অঙ্গরাজ্যগুলো এই বিক্রয় প্রক্রিয়াটি করছে পর্যালোচনা। বিক্রি ঠেকাতে তারা আদালতে করতে পারে মামলাও।

মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে, প্রস্তাবিত এই চুক্তির বিষয়ে তার তদন্ত করেছে। এতে তারা দেখেছে, এটি বাজারে প্রতিযোগিতা কিংবা মার্কিন ভোক্তাদের কোনো ক্ষতি করবে না।

বিচার বিভাগের দাবি, এই চুক্তির ফলে মিডিয়া ও বিনোদন জগতে প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে। যা আমেরিকার ভোক্তা ও কর্মীদের জন্য সুফল বয়ে আনবে।

তবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা গত ফেব্রুয়ারির শেষের দিকে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, প্যারামাউন্টের ওয়ার্নার ব্রস অধিগ্রহণ করার ফলে বিনোদন শিল্পে প্রতিযোগিতা আরও সীমিত হয়ে পড়বে। যা সাম্প্রতিক বছরগুলোতে চলমান কর্মী ছাঁটাইয়ের সংকটকে আরও বাড়াবে।

আরও পড়ুন

১.৭৩ বিলিয়ন পাউন্ডে হুগো বস কিনছে মাইক অ্যাশলির ফ্রেজার্স

১১ জুন ২০২৬

এদিকে, বিনোদন জগতের একচেটিয়া নিয়ন্ত্রণ ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় হলিউডের ১ হাজার ৪০০-এরও বেশি অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা গত এপ্রিলে এই চুক্তির বিরোধিতা করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে তারা বলেছেন, এর ফলে সুযোগ কমে যাবে নির্মাতাদের। হ্রাস পাবে উৎপাদন খাতে কর্মসংস্থান। বাড়বে খরচ। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে সংকুচিত হবে দর্শকদের পছন্দের পরিধি।

অবশ্য ২০১৫ সালে হলিউডের মিডিয়া কোম্পানি স্কাইড্যান্সের সঙ্গে প্যারামাউন্ট একীভূত হওয়ার সময় তাদের প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়েছিল।

হলিউড সংশ্লিষ্টরা নতুন করে কাজ হারানোর ভয় পেলেও প্যারামাউন্টের নির্বাহীরা জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে ব্যয় সংকোচন করা সম্ভব হবে শত শত কোটি ডলার।

সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রবেচা-কেনাআন্তর্জাতিকহলিউডওয়ার্নার ব্রস ডিসকভারিপ্যারামাউন্ট স্কাইড্যান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    advertiseadvertise