Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রিলিয়নিয়ার হতে যাওয়া মাস্কের সম্পদ বহু দেশের জিডিপির চেয়েও বেশি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৮
ট্রিলিয়নিয়ার হতে যাওয়া মাস্কের সম্পদ বহু দেশের জিডিপির চেয়েও বেশি

ইলন মাস্ক

ইতিহাসে আগে কখনও দেখা যায়নি এমন চোখ ধাঁধানো সম্পদের মালিক হতে যাচ্ছেন ইলন মাস্ক। তিনিই হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা এক লাখ কোটি ডলার সম্পদের মালিক। তার সম্পদের পরিমাণ বিশ্বের অনেক দেশের জিডিপির চেয়েও বড়।

ইলন মাস্কের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারবাজারে তালিকাভুক্তি (আইপিও) সম্পন্ন হলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যক্তির সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার ছাড়াতে পারে।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এরইমধ্যে শেয়ার ও স্টক অপশনের মাধ্যমে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ২৭৩ বিলিয়ন বা ২৭ হাজার ৩০০ কোটি ডলার। আগামী সপ্তাহে স্পেসএক্সের আইপিও সফল হলে তার সম্পদে আরও প্রায় ৮৪১ বিলিয়ন বা ৮৪ হাজার ১০০ কোটি ডলার যোগ হতে পারে।

কারণ, স্পেসএক্সের প্রায় অর্ধেক শেয়ারের মালিক মাস্ক। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য ধরা হচ্ছে ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৭৭ হাজার কোটি ডলার।

সব মিলিয়ে টেসলা ও স্পেসএক্স থেকেই মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১১ ট্রিলিয়ন বা ১ লাখ ১১ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৭৮৮ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা ল্যারি পেজ ৩০০ বিলিয়ন ডলারের মালিক।

তবে এই সম্পদের বেশিরভাগই নগদ অর্থ নয়। বিভিন্ন প্রতিষ্ঠানে তার মালিকানাধীন শেয়ার ও অংশীদারিত্বের ওপর ভিত্তি করে সম্পদের মূল্য নির্ধারিত হয়। ফলে টেসলা ও স্পেসএক্সের বাজারমূল্য ভবিষ্যতে কীভাবে পরিবর্তিত হবে, তার ওপরই নির্ভর করবে এই সম্পদের প্রকৃত মূল্য।

আরও পড়ুন

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং

০৮ জুন ২০২৬

এই বিপুল অর্থ একজন মানুষের পক্ষে একটি জীবদ্দশায় ব্যয় করা প্রায় অসম্ভব। প্রতি ঘণ্টায় ১০ লাখ ডলার করে খরচ করলেও এক ট্রিলিয়ন ডলার ব্যয় করতে এক শতাব্দীরও বেশি সময় লাগবে।

মাস্কের সম্ভাব্য সম্পদের বিশালতা বোঝাতে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের মাত্র ২০টি দেশের অর্থনীতির আকার ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের বেশি। অর্থাৎ বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতিই মাস্কের সম্ভাব্য সম্পদের চেয়ে ছোট।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, তাইওয়ানের অর্থনীতির আকার ৯৭৭ বিলিয়ন ডলার, আয়ারল্যান্ডের ৭৭৯ বিলিয়ন ডলার, সুইডেনের ৭৬০ বিলিয়ন ডলার, সিঙ্গাপুরের ৬৬০ বিলিয়ন ডলার এবং মাস্কের জন্মভূমি দক্ষিণ আফ্রিকার অর্থনীতি প্রায় ৪৮০ বিলিয়ন ডলারের।

শুধু দেশ নয়, যুক্তরাষ্ট্রের অন্যতম আর্থিক কেন্দ্র ম্যানহাটনের অর্থনীতির সঙ্গেও তুলনা করা হচ্ছে মাস্কের সম্পদের। ওয়াল স্ট্রিটসহ বহু বড় আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠানের কেন্দ্র ম্যানহাটনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০২৪ সালে ছিল সামান্য এক ট্রিলিয়ন ডলারের বেশি।

মাস্কের সম্ভাব্য সম্পদ যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর হিউস্টনের সব আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তির সম্মিলিত মূল্যের চেয়েও বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরটির সব সম্পত্তির মোট মূল্য প্রায় ৮৭৯ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রে আবাসনের পর সবচেয়ে বড় ব্যক্তিগত ব্যয়ের খাত হলো গাড়ি। ২০২৫ সালে দেশটিতে ১ কোটি ৬৩ লাখ নতুন গাড়ি বিক্রি হয়েছে, যার মোট মূল্য প্রায় ৭৮৯ বিলিয়ন ডলার। এই অঙ্কও মাস্কের সম্ভাব্য সম্পদের তুলনায় অনেক কম।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে মাস্ক ইতোমধ্যে শীর্ষে রয়েছেন। তবে তার সম্পদ শিগগিরই অন্যান্য প্রযুক্তি বিলিয়নিয়ারদের অনেক পেছনে ফেলে দিতে পারে। গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ০৯ ট্রিলিয়ন ডলার, যা মাস্কের সম্ভাব্য সম্পদের চেয়েও সামান্য কম।

ক্রীড়া দল কেনা বিলিয়নিয়ারদের অন্যতম জনপ্রিয় বিনিয়োগ হিসেবে পরিচিত। কিন্তু এক ট্রিলিয়ন ডলার থাকলে বিশ্বের প্রায় সব বড় ক্রীড়া দল কেনা সম্ভব হতে পারে। ফোর্বসের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান ৫০টি ক্রীড়া দলের সম্মিলিত মূল্য প্রায় ৩৫৩ বিলিয়ন ডলার, যা এক ট্রিলিয়ন ডলারের মাত্র এক-তৃতীয়াংশ।

এই তালিকায় সবচেয়ে মূল্যবান দল এনএফএলের ডালাস কাউবয়েজ, যার মূল্য প্রায় ১৩ বিলিয়ন ডলার। অন্যদিকে তালিকার ৫০তম স্থানে থাকা এনবিএর টরন্টো র‌্যাপ্টরসের মূল্য প্রায় ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার।

সূত্র: সিএনএন

ইলন মাস্কটেসলাসম্পদযুক্তরাষ্ট্রপ্রথম ট্রিলিয়নিয়ারধনী ব্যক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise