Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মুন্সীগঞ্জে চাচাকে হত্যার দায়ে নিউইয়র্কে ভাতিজার কারাদণ্ড

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২০:২৯
মুন্সীগঞ্জে চাচাকে হত্যার দায়ে নিউইয়র্কে ভাতিজার কারাদণ্ড

মার্কিন বিচার বিভাগের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মুন্সীগঞ্জে ২০২১ সালের জুনে এক মার্কিন নাগরিককে হত্যার দায়ে নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত ব্যক্তির নাম মাইকেল রোজারিও। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গ্যানেট রোজারিও (৫৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মার্কিন নাগরিককে বিদেশে হত্যার দায় স্বীকার করেছিলেন গ্যানেট।

আদালতের নথি ও জবানবন্দি অনুযায়ী, গ্যানেট রোজারিও বাংলাদেশে তার চাচা মাইকেল রোজারিওকে একটি শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। দণ্ডপ্রাপ্ত গ্যানেট ও নিহত মাইকেল—উভয়েই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। মুন্সীগঞ্জে তাদের পারিবারিক বসতভিটা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে বিরোধ চলছিল। ২০২১ সালে বাংলাদেশ সফরের সময় তারা দুজনেই ওই বাড়িতে অবস্থান করছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট তার চাচার শোয়ার ঘরের জানালার কাছে ধূমপান করতে যান। এ সময় তিনি ঘরের ভেতর থেকে শুনতে পান তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন তার চাচা মাইকেল।

এতে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর থেকে একটি শটগান নিয়ে আসেন গ্যানেট। এরপর জানালার বাইরে দাঁড়িয়ে ‘তুমি কালকের সূর্য আর দেখবে না’— এই কথা বলে জানালার ভেতর দিয়ে গুলি চালান। গুলিটি মাইকেলের পেটে লাগে এবং তিনি মারা যান।

ঘটনার পর ২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ফিরে যান গ্যানেট। ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের দায়ে অভিযোগ গঠন করা হয়।

বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা এবং নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জয় ক্লেটন এই সাজার ঘোষণা দেন। এই মামলার তদন্ত করেছে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস।

এই বিচার প্রক্রিয়ায় ঢাকায় অবস্থিত এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে এবং বিচার বিভাগের আন্তর্জাতিকবিষয়ক দপ্তর গুরুত্বপূর্ণ সহায়তা করেছে। মার্কিন বিচার বিভাগ এই মামলার তদন্তে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

মুন্সীগঞ্জে মার্কিন নাগরিক হত্যাচাচা-ভাতিজানিউইয়র্ক সিটিযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার