Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মিয়ানমারের জান্তা ও যুক্তরাষ্ট্রের আলোচনা এবার জাপানে

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ২২:৪৭
মিয়ানমারের জান্তা ও যুক্তরাষ্ট্রের আলোচনা এবার জাপানে

ছবি: রয়টার্স

মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ বৈঠক অনুষ্ঠিত হয় জাপানের টোকিওতে। এক মাসের মধ্যে দেশ দুটির মধ্যে এটি ছিল আলোচনার দ্বিতীয় পর্ব। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও গবেষণা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল জান্তা সরকারের রাজধানী নেপিডো সফর করে।


প্রতিবেদন অনুযায়ী, টোকিওতে অনুষ্ঠিত আলোচনায়ও মাইকেল ভ্যান্স প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সেখানে উপস্থিত ছিলেন এক ডজনেরও বেশি মার্কিন কর্মকর্তা। তবে জান্তা সরকারের প্রতিনিধিদের পরিচয় এবং কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। গত সেপ্টেম্বর মাসের আলোচনায় মার্কিন প্রতিনিধিদল মিয়ানমারের অভ্যুত্থান নেতা মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করে। এই আলোচনার মাধ্যমে নিশ্চিত করা হয় মার্কিন ব্যবসায়ী অ্যাডাম কাস্টিলোর মুক্তি। তিনি ২০২৬ সালের জুন মাসে ইয়াঙ্গুনে ফিরে আসার পর একটি মামলার জেরে আটক হয়েছিলেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং মার্কিন নীতি পরিবর্তনের বিষয়ে অবগত অন্যান্য ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে জানা যায়, ভ্যান্সের নেতৃত্বে মার্কিন পক্ষ মূলত এমন সব প্রতারণা কেন্দ্র বন্ধ করার ওপর জোর দিচ্ছে, যেগুলো মার্কিনদের লক্ষ্যবস্তু করে গড়ে তোলা হয়েছে। তবে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত সম্পৃক্ততার পথ প্রশস্ত করতে পারে। এরমধ্যে মিয়ানমারের বিরল খনিজ (রেয়ার-আর্থ মিনারেল) সম্পদের বিষয়টিও থাকতে পারে অন্তর্ভুক্ত।


দুই পক্ষের আলোচনার বিষয়ে অবগত তিনজন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহের বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বৈঠকের সংবেদনশীলতার কারণে সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তারা। সর্বসাম্প্রতিক এই আলোচনার বিষয়ে মন্তব্যের অনুরোধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় কোনও সাড়া দেয়নি। তবে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তারা মিয়ানমারের সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের একজন মুখপাত্রও মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। আলোচনা আয়োজনে জাপানের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় ইমেইলে জানায়, তারা উভয় পক্ষের সঙ্গেই ‘প্রয়োজনীয় যোগাযোগ’ চালু রেখেছে। তবে সুনির্দিষ্ট কোনও কূটনৈতিক আলোচনা বা আদান-প্রদান নিয়ে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।


মিয়ানমারজান্তাবাহিনীযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    কৃষিতে কমছে আয়, বাড়ছে অকৃষিতে

    কৃষিতে কমছে আয়, বাড়ছে অকৃষিতে