Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইসরায়েলের বন্দিশালায় নির্যাতনের অভিযোগ ফ্লোটিলার অধিকারকর্মী থিয়াগোর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:০৮
ইসরায়েলের বন্দিশালায় নির্যাতনের অভিযোগ ফ্লোটিলার অধিকারকর্মী থিয়াগোর

ইসরায়েলে আটক থাকার পর নিজ দেশ ব্রাজিলে ফিরেছেন অধিকারকর্মী থিয়াগো আভিলা। ছবি: রয়টার্স

ইসরায়েলে ১০ দিন আটক থাকার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মী থিয়াগো আভিলা ব্রাজিলের সাও পাওলোতে ফিরেছেন। তার অভিযোগ, আটক অবস্থায় তার ওপর চালানো হয়েছে নির্যাতন। সেইসঙ্গে ফিলিস্তিনি বন্দিদের ওপরও নির্যাতনের ঘটনা দেখেছেন তিনি।

আভিলা ও স্পেনের নাগরিক আবু কেশেক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দ্বিতীয় অভিযানের সদস্য ছিলেন। ১২ এপ্রিল তারা যাত্রা শুরু করেন স্পেন থেকে। উদ্দেশ্য ছিল গাজায় ত্রাণ পৌঁছে দিয়ে ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করা।

তবে আন্তর্জাতিক জলসীমাতেই ফ্লোটিলাটি আটকে দেয় ইসরায়েলি বাহিনী। আভিলা ও আবু কেশেককে গ্রেপ্তার করে নেওয়া হয় ইসরায়েলে। আরও শতাধিক ফিলিস্তিনপন্থি কর্মীকে নেওয়া হয় গ্রিসের ক্রিট দ্বীপে।

আভিলা ও কেশেকের বিরুদ্ধে শত্রুপক্ষকে সহায়তা ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছিল। তবে তারা অস্বীকার করেন এসব অভিযোগ। পরে গত শনিবার তাদের মুক্তি দিয়ে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবং পরে ডিপোর্ট করা হয়।

সাও পাওলো-গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আভিলা মন্তব্য করেন, ‘ইসরায়েল আমাকে অপহরণ করেছিল, আমি বন্দি ছিলাম না।’

তার দাবি, আটক অবস্থায় তিনি ও আবু কেশেক ‘সব ধরনের নির্যাতনের’ শিকার হয়েছেন। তাদের পাশের সেলে থাকা ফিলিস্তিনি বন্দিদের আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে দেখেছেন বলে জানান এই অধিকার কর্মী।

মানবাধিকার সংগঠন আদালাহ আদালতে এই দুই ব্যক্তির পক্ষে শুনানিতে অংশ নিয়ে নির্যাতনের অভিযোগ জানায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির দাবি, আটক অবস্থায় নেওয়া সব ব্যবস্থা আইন অনুযায়ী ছিল। এই আটককে অবৈধ বলে উল্লেখ করেছে স্পেন ও ব্রাজিল সরকার।

সমর্থকদের সামনে আভিলা জোর দিয়ে বলেছেন, ‘আমাদের নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে হবে। আমাদের যুদ্ধাপরাধীদের পরাজিত করতে হবে।’ এ সময় তার সমর্থকেরা ব্রাজিলকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

ব্রাজিলইসরায়েলগ্লোবাল সুমুদ ফ্লোটিলাফিলিস্তিনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!