Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবাননেও গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৫৫
লেবাননেও গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরায়েলের

সীমান্তে ইসরায়েলি স্থল বাহিনীর প্রস্তুতি। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর যুদ্ধে যুক্ত হয় লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। তারা ইসরায়েলের উত্তর, হাইফা, তেলআবিবসহ বিভিন্ন শহরে নিয়মিত হামলা চালাচ্ছে।

অন্যদিকে এর শোধ নিতে লেবাননের দক্ষিণাংশ, বৈরুত এবং দেশটির বিভিন্ন প্রান্তে নির্বিচারে হামলা চালাচ্ছে তেলআবিব। এসব হামলার পরও যখন হিজবুল্লাহর আক্রমণ ঠেকানো যাচ্ছে না, তখন লেবাননেও গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল।

ইসরায়েল এবং মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার অ্যাক্সিওস জানিয়েছে, লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর সম্পদ ধ্বংস করার জন্য ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি বড় আকারের আক্রমণের পরিকল্পনা করছে।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি কর্মকর্তারা এমন একটি অভিযানের পরিকল্পনা করছেন, যা হবে ২০০৬ সালের যুদ্ধের পর লেবাননে পরিচালিত সবচেয়ে বড় অভিযান। এর আওতায় সামরিক বাহিনী লিতানি নদীর দক্ষিণে পুরো এলাকা দখল করবে এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ভেঙে দেবে।

অ্যাক্সিওসকে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, গাজায় যা করেছি, আমরা লেবাননেও তাই করব।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলে হিজবুল্লাহর ব্যাপক হামলার পর এ পরিকল্পনা হাতে নেওয়া হয়। সম্প্রতি হিজবুল্লাহ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে ২০০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়ছে, এই হামলার আগে আমরা লেবাননে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এখন লেবাননে বড় অভিযান থেকে আর পিছু হটার উপায় নেই।

অভিযানের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে ইসারায়েলি কর্মকর্তারা বলছেন, লক্ষ্য হলো অঞ্চল দখল করা। হিজবুল্লাহর বাহিনীকে সীমান্ত থেকে দূরে ঠেলে দেওয়া। এছাড়া সীমান্তবর্তী গ্রামগুলোতে থাকা তাদের সামরিক অবস্থান এবং অস্ত্রের গুদাম ভেঙে ফেলা।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যদিও বলেছিল, তারা হিজবুল্লাহর অব্যাহত আক্রমণ সত্ত্বেও লেবাননে বড় আকারের অভিযান চালাবে না।

তবে এরপর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছেন, লেবাননে সামরিক অভিযান আসন্ন। তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে জানিয়েছেন, যদি লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে না দমায়, তাহেলে আইডিএফ সেখানে বড় আকারে সামরিক অভিযান চালাবে।

এর আগে গাজায় হামাসের সমর্থনে ২০২৩ সালের অক্টোবরে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করে। পাল্টা হামলায় ইসরায়েল হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ বহু শীর্ষ নেতাকে হত্যা করে।

এরপর ২০২৪ সালের দিকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে লেবাননে হিজবুল্লাহর টার্গেটে নিয়মিত হামলা চালিয়েছে তেলআবিব।

সূত্র : জেরুজালেম পোস্ট

ইসরায়েলহিজবুল্লাহলেবাননসামরিক অভিযান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়