Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৫৫
কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের তিন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে কুয়েত, বাহরাইন এবং জর্ডানে এ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে।

আইআরজিসির জানিয়েছে, বুধবার ভোরে ‘নাসর ২’ সামরিক অভিযানের আওতায় বাহরাইনে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

তাদের দাবি, হামলায় পঞ্চম নৌবহরের ঘাঁটির কমান্ড ও কন্ট্রোল সেন্টার, নৌ সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।

আইআরজিসি আরও দাবি করেছে, আজ ভোরে কুয়েতে অবস্থিত মার্কিন লজিস্টিক হাবে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

সংস্থাটির ভাষ্য, তারা কুয়েতের মিনা আবদুল্লাহতে অবস্থিত ‘পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্র’-কে লক্ষ্যবস্তু করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের ‘নাসর ২’ সামরিক অভিযানের চতুর্থ ধাপে স্থাপনাটিতে আগুন লাগিয়ে তা ধ্বংস করে দেওয়া হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের ড্রোন হামলার জবাব দিচ্ছে এবং দেশ জুড়ে শুনতে পাওয়া বিকট শব্দ ড্রোন প্রতিহত করার কারণে হচ্ছে।

এদিকে, জর্ডানের আজরাক ঘাঁটিতে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের সেনাবাহিনীর ভাষ্য, তারা এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন হামলার নতুন অভিযানের অষ্টম পর্যায় শুরু করেছে।

বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে এফ-১৮ যুদ্ধবিমান ও বড় সরঞ্জাম রাখার হ্যাঙ্গারগুলোয় বিস্ফোরক ড্রোন দিয়ে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ভোরে ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে ভূপাতিত করেছে।

এর আগে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে ইরানের বিরুদ্ধে আরেক দফা হামলার অভিযান শেষ করেছে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি ও ইরানের উপকূলীয় অঞ্চলের নিকটবর্তী কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাত ঘণ্টা ধরে চলা এই অভিযানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ-সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সুনির্দিষ্ট অস্ত্র দিয়ে আঘাত করেছে।

মার্কিন সেনাবাহিনীর দাবি, এই হামলাগুলো বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের হুমকি দেওয়ার জন্য ইরানের ক্ষমতাকে আরও কমানোর উদ্দেশে চালানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই পদক্ষেপটি এমন এক দিনে নেওয়া হয়েছে যেদিন মার্কিন বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা থেকে বা সেখানে যাতায়াতকারী জাহাজগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় শুরু করেছে। যা মঙ্গলবার বিকাল ৪টা থেকে কার্যকর হয়েছে।

সূত্র : আলজাজিরা

কুয়েতে হামলাবাহরাইনে হামলাজর্ডানে হামলাআমেরিকা-ইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে