Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসলামাবাদে আলোচনা ব্যর্থ, এখন কী হবে?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৫:৫৩
ইসলামাবাদে আলোচনা ব্যর্থ, এখন কী হবে?

ইসলামাবাদ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাবার জন্য বিমানে ওঠছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : আলজাজিরা

ইসলামাবাদে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা। ২১ ঘণ্টা দীর্ঘ এই আলোচনা ব্যর্থ হওয়ায় একে অপরকে দোষারোপ করছে উভয়পক্ষ। এতে ঝুঁকির মধ্যে পড়েছে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি।

পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় তেহরান ও ওয়াশিংটন। এর আগে, ৪০ দিনের যুদ্ধ চলে মধ্যপ্রাচ্যে। এই সংঘাতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশই ইরানের বাসিন্দা।

ছয় সপ্তাহে আকাশ ছুঁয়েছে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম।  তৈরি করেছে সংকট।

যুক্তরাষ্ট্র

শনিবার ইসলামাবাদ ছাড়ার কিছুক্ষণ আগে মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি, এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর।’

ভ্যান্স দাবি করেন, ‘আমরা এখান থেকে অত্যন্ত সহজ একটি প্রস্তাব দিয়ে যাচ্ছি, যা আমাদের চূড়ান্ত প্রস্তাব।’ দেখা যাক কিভাবে গ্রহণ করে তেহরান।

গত ২১ ঘণ্টায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছয়বার কথা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া কথা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে। বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাশে নিয়ে দুটি মার্কিন পতাকার সামনে একটি পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলছিলেন ভ্যান্স।

তার দাবি, সদিচ্ছা নিয়েই আলোচনা করেছে ওয়াশিংটন। আলোচনা শুরুর কয়েক ঘণ্টা পর ট্রাম্প জোর দিয়ে দাবি করেছেন, ইরানি নেতাদের হত্যা এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে জয় পেয়েছে ওয়াশিংটন।

দৃঢ়তার সঙ্গে তার দাবি, ‘আমরা চুক্তি করি বা না করি, তাতে আমার কিছু যায় আসে না।’ কারণ আমরা জিতেছি।

এদিকে মাইন অপসারণের কাজের দুটি মার্কিন ডেস্ট্রয়ার (সামরিক যান) হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে দাবি সেন্ট্রাল কমান্ডের। যদিও এ খবর অস্বীকার করেছে ইরানের যৌথ সামরিক কমান্ড।

এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের অবস্থান নিয়ে আলজাজিরার সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের থায়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডেস রোশ।

তার ভাষ্য, ইসলামাবাদের আলোচনায় ওয়াশিংটন ইরানের কাছে তার অবস্থান স্পষ্ট করেছে। তবে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।

রোশ মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়াই আমেরিকার লক্ষ্য। তারা এ বিষয়ে ছাড় দেবে না।’

ইরান

আলোচনার ব্যর্থতার জন্য অতিরিক্ত মার্কিন দাবিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছেড়ে চলে যাওয়ার পর এ প্রতিক্রিয়া জানিয়েছেন বাকাই।

আলোচনা প্রসঙ্গে বাকাইয়ের ভাষ্য, ‘ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। তবে মতপার্থক্য রয়েছে ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে।’

ইরানি মুখপাত্র উল্লেখ করেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে হয় এ আলোচনা। এটা স্বাভাবিক যে সবার মতো শুরুর বৈঠকেই একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি আমরা।

গত এক বছরের মধ্যে দীর্ঘ আলোচনা এবং শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ ইতিবাচক বলে ইঙ্গিত দেন বাকাই। তার মতে, জাতীয় স্বার্থ রক্ষা করে যুদ্ধ ও শান্তি উভয় সময়েই কর্তব্য পালন করতে হয় কূটনীতিকদের।

বাকাই পরিষ্কার করেন, প্রতিপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর করছে আলোচনার সাফল্য। ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতিও দিতে হবে ওয়াশিংটনকে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, ‘হরমুজ প্রণালির মতো কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে এই আলোচনায়। যার প্রত্যেকটিরই রয়েছে আলাদা জটিলতা।’  আশার কথাও শুনিয়েছেন ইরানের এই কূটনীতিক।

তার মতে, কূটনৈতিক প্রচেষ্টা শেষ হয় না কখনো। সংবাদ সংস্থা এপির কাছে আবারও যুদ্ধ শুরুর শঙ্কার কথা জানিয়েছেন তেহরানের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে দুই হাজারের বেশি ইরানি নিহত হয়েছেন।

লেবানন

যুদ্ধবিরতি না মেনে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ‘গত রাতে দক্ষিণাঞ্চলের জুয়াইয়াতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।’

আলজাজিরা জানিয়েছে, তেল আবিবের ওপর মার্কিন চাপে বৈরুতে কমে এসেছে ইসরায়েলি হামলা। কিন্তু দক্ষিণাঞ্চলজুড়ে অব্যাহত প্রচণ্ড বোমাবর্ষণ। এলাকাটি ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের অভিজ্ঞতায় আসেনি তেমন কোনো পরিবর্তন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ২০ নিহত এবং আরও ৬ হাজার ৪৩৬ জন হয়েছেন আহত।’

ইসরায়েল

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। 

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, লেবানন থেকে একটি ড্রোন আপার গ্যালিলি অঞ্চলে ছোড়া হলে সাইরেন বেজে ওঠে; সেটি প্রতিহত করেছে ইসরায়েলি বাহিনী।

পাকিস্তান

মধ্যস্থতাকারী দেশ হিসেবে কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘দুই চিরশত্রুর মধ্যে শান্তি আলোচনা সহজতর করে যাবে ইসলামাবাদ।’

পাকিস্তানযুক্তরাষ্ট্র ও ইরানইসরায়েললেবাননইসলামাবাদ টকস
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    advertiseadvertise