আগামীর সময়

নিহত বা আহত হয়েছেন নেতানিয়াহু, দাবি ইরানি গণমাধ্যমের

নিহত বা আহত হয়েছেন নেতানিয়াহু, দাবি ইরানি গণমাধ্যমের

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী  নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বা আহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে ইরানি গণমাধ্যমে। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইট এই অনুমান করছে। এই গুঞ্জনের পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেছে গণমাধ্যমটি।

প্রথমত, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার শেষ ভিডিওটি পোস্ট করার প্রায় তিন দিন পার হয়েছে এবং তার শেষ ছবি প্রকাশিত হওয়ার প্রায় চার দিন হয়ে গেছে। এরপর থেকে নেতানিয়াহুর নামে লেখা কয়েকটি লিখিত বক্তব্য প্রকাশিত হয়েছে।

দ্বিতীয়ত, শেষ ভিডিও প্রকাশের আগে প্রতিদিন কমপক্ষে একটি, কখনো কখনো একাধিক, এমনকি একদিনে তিনটি ভিডিও প্রকাশ হয়েছে তার অ্যাকাউন্টে। কিন্তু গত তিন দিনে কোনো ভিডিও প্রকাশ না করায় গুঞ্জন আরও গভীর হয়েছে।

তৃতীয়ত, বেশ কয়েকটি হিব্রু সূত্র ৮ মার্চ গণমাধ্যমটিকে জানিয়েছে— নেতানিয়াহুর বাড়ির চারপাশের নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে; বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা মোকাবেলার জন্য।

চতুর্থত, এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর বাতিল করা হয়েছে।

এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেতানিয়াহুর মধ্যে যে ফোনালাপ হয়েছে বলে প্রচার হচ্ছে সেটি কত তারিখে হয়েছে তা জানানো হয়নি। কথিত এই ফোনালাপের বিষয়ে শুধু একটি লেখা প্রকাশ হয়েছে।

    শেয়ার করুন: