পর্তুগালের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
পর্তুগাল প্রতিনিধি

সংগৃহীত ছবি
পর্তুগালের কেন্দ্রীয় মসজিদে শুক্রবার (২০ মার্চ) ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতেও ঈদের জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
আবহাওয়ার বিরুপ প্রভাবের কারণে উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা সম্ভব হয়নি। তবে মসজিদে ঈদের জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম সমবেত হন। সকাল থেকেই লিসবন এবং এর আশপাশের শহরগুলো থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করলে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
কেন্দ্রীয় মসজিদ ছাড়াও লিসবনের বাকি মসজিদগুলোতে সকাল ৭ টা থেকেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ, পাকিস্তান, মরক্কোসহ অন্যান্য মুসলিম দেশগুলোর ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করে।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন এবং মসজিদ কমিটির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা গ্রহণ করা হয়।

