একঝলক
পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি
পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার এ ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটিতে চার হাজার সেনা পাঠানোর একটি পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত বাতিলের ঠিক এক সপ্তাহের মাথায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে সুসম্পর্কের ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সুইডেনে গতকাল জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।






