Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মেঘালয়-বাংলাদেশ সীমান্তে রাতে চলাচলে বিধিনিষেধের প্রস্তুতি

  • সীমান্তবর্তী এলাকায় কারফিউয়ের প্রক্রিয়া শুরু করতে জেলা প্রশাসনকে নির্দেশ
  • স্থানীয় নেতৃত্ব ও গ্রাম প্রতিরক্ষা দলের সঙ্গে সমন্বয়ের উপর জোর
শিভাশিষ ভট্টাচার্য
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫
মেঘালয়-বাংলাদেশ সীমান্তে রাতে চলাচলে বিধিনিষেধের প্রস্তুতি

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অননুমোদিত পারাপার নিয়ে উদ্বেগের মধ্যে সীমান্ত এলাকায় কারফিউ জারির প্রক্রিয়া শুরু করতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে মেঘালয় সরকার। মঙ্গলবার উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস্টোন টিনসংয়ের সভাপতিত্বে বিএসএফ ও মেঘালয় পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

টিনসং জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় কারফিউ সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে স্থানীয় প্রথাগত নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন রংবাহ শ্নং বা স্থানীয় গ্রামের প্রথাগত প্রধানরাও।

আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি গ্রামগুলিতে নজরদারি বাড়াতে ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি)-কেও সক্রিয় করা হয়েছে। স্থানীয় নেতা, গ্রামপ্রধান এবং ভিডিপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সীমান্তে বিএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও অননুমোদিত পারাপার নিয়ে প্রশ্ন উঠলে টিনসং মেঘালয়ের ভূপ্রকৃতির কথা তুলে ধরেন। তার বক্তব্য, সমতল এলাকার তুলনায় রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল অনেক বেশি দুর্গম এবং কিছু অংশে পৌঁছনো কঠিন। বিশেষ করে রাতের সময়ে সীমান্তের সব অংশে নিয়মিত নজরদারি চালানো কঠিন বলে তিনি জানিয়েছেন। সীমান্ত পরিকাঠামোর কিছু ঘাটতি এবং বেড়াবিহীন অংশগুলিও নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে বলে তার বক্তব্য।

এই পরিস্থিতিতে অননুমোদিত সীমান্ত পারাপার ঠেকাতে বিএসএফ ও মেঘালয় পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন টিনসং। বাংলাদেশ সীমান্তের কিছু অংশে মেঘালয় সরকার আগেও রাতের সময়ে চলাচল ও কিছু কার্যকলাপের উপর বিধিনিষেধ জারি করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারার আওতায় শূন্যরেখার কাছে মানুষের চলাচল এবং চোরাচালানের মতো কার্যকলাপ নিয়ন্ত্রণে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে আগের এই রাতের বিধিনিষেধকে কারফিউ হিসেবে বর্ণনা না করে, নতুন করে যে কারফিউ জারির প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে, সেটিকে আলাদা করে দেখা হচ্ছে।

টিনসং জানিয়েছেন, সীমান্ত এলাকায় অননুমোদিত পারাপার কমিয়ে আনার লক্ষ্যেই প্রশাসন, নিরাপত্তাবাহিনী এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সমন্বয় আরও বাড়ানো হচ্ছে। কোথায় এবং কত সময়ের জন্য নতুন করে কারফিউ বা চলাচলে বিধিনিষেধ কার্যকর হবে, তা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের পরই স্পষ্ট হবে।

মেঘালয়বাংলাদেশ সীমান্তরাতে চলাচলে বিধিনিষেধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি