Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পদত্যাগপত্রে যা লিখেছেন ধর্মেন্দ্র প্রধান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৬:০২
পদত্যাগপত্রে যা লিখেছেন ধর্মেন্দ্র প্রধান

সদ্য পদত্যাগ করা ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছবি : রয়টার্স

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মন্ত্রী নিজেই এক্স বার্তায় নিশ্চিত করেন।

সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক পদত্যাগপত্রে তিনি বলেছেন, মন্ত্রিত্ব কখনোই তার কাছে ব্যক্তিগত মর্যাদার বিষয় ছিল না।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র লিখেছেন,

আমার প্রিয় যুব বন্ধুরা,

চার দশকেরও বেশি সময় ধরে আমি ছাত্র, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের কাজে নিজেকে উৎসর্গ করেছি। আমি সবসময় বিশ্বাস করেছি যে, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং দূরদর্শী শিক্ষাব্যবস্থা একটি শক্তিশালী জাতির ভিত্তি।

আমি দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং বৈধ প্রত্যাশাকে গভীরভাবে সম্মান করি। ভারতের যুব প্রজন্মের স্বপ্ন পূরণ করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই।

তবে, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত নিট-ইউ পরীক্ষায় অনিয়ম প্রকাশ্যে আসে। এর তাৎক্ষণিক স্বীকৃতি নিয়ে ভারত সরকার তদন্ত সিবিআইর হাতে তুলে দেয়, পরীক্ষা বাতিল করে এবং পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করে। এ ছাড়া, আগামী বছর থেকে এই পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক মোডে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময়ে আমাদের প্রধান অগ্রাধিকার ছিল ২০ লাখের বেশি ছাত্র-ছাত্রীর জন্য পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এটি ‘সমগ্র সরকার’ পদ্ধতির মাধ্যমে অর্জিত হয়েছে ভারত সরকার, রাজ্য সরকার এবং বিশেষ করে জেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায়। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সহযোগিতায় ২০২৬ সালের ২১ জুন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রথম দিন থেকেই আমি পূর্ণ দায়িত্ব নিয়েছি এবং পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যেকোনো মেধাবী ছাত্রের সম্ভাবনা ‘পরীক্ষা মাফিয়া’র কারণে নষ্ট হতে দেব না বা কোনো ছাত্রের প্রতি অন্যায় হতে দেব না।

১৬ জুলাই ঘোষিত নিট পরীক্ষার ফলাফল সন্তোষজনক ছিল, যেখানে দরিদ্র পটভূমির অনেক মেধাবী ছাত্র সাফল্য পেয়েছে।

তবে এই সময়েও দায়িত্বশীল পদে থাকা কিছু ব্যক্তি বাধা সৃষ্টি এবং ছাত্রদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, যা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।

আমি সবসময় আমাদের গণতন্ত্রের শক্তির প্রতি অটল বিশ্বাস রেখেছি এবং যুবসমাজের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রত্যাশাকে গভীর সম্মান করেছি। তারা শুধু ভারতের ভবিষ্যৎ নয়, তারা নতুন ও উন্নত ভারতের দিশারী, স্রষ্টা এবং স্থপতি। গত দশ দিনের ঘটনায় আমি ব্যথিত। এটি আমার কাছে ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়।

ভারতের যুবশক্তিই এই জাতির প্রকৃত শক্তি।

যুবসমাজকে বিভ্রান্তির জালে জড়িয়ে পড়তে না দেওয়াই আমার সংকল্প।

যন্তর মন্তর এবং সারা দেশের পরিস্থিতি বিবেচনা করে দেশবিরোধী শক্তিরা যাতে এর সুযোগ না নিতে পারে, জাতীয় ঐক্য রক্ষা করা যায়, একজন ভারতীয় ছাত্রের ভবিষ্যৎও যাতে আইনি জটিলতায় আটকে না পড়ে এবং আমাদের সন্তানরা পড়াশোনায় মনোযোগ দিয়ে ক্যারিয়ার গড়তে পারে, সেই লক্ষ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।

মাননীয় প্রধানমন্ত্রীকে তার নির্দেশনা, আস্থা ও সার্বক্ষণিক সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মন্ত্রিসভার সহকর্মী, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং যাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। দেশসেবা আমার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার; আমি চিরকাল এই কাজে নিবেদিত থাকব।

ভগবান জগন্নাথের আশীর্বাদে আমি ভবিষ্যতেও মা ভারত, ওড়িশার জনগণ এবং দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মকভাবে নিজেকে উৎসর্গ করব।

সূত্র : এনডিটিভি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানপদত্যাগপত্রসিজেপির ‘চলো সংসদ’
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী