Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আসামের জোড়হাট বিমানঘাঁটিতে দুর্ঘটনার কবলে এএন-৩২

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৩:২৫
আসামের জোড়হাট বিমানঘাঁটিতে দুর্ঘটনার কবলে এএন-৩২

মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়া ও আগুনে ঢেকে যায় বিমানটি। ছবি : আগামীর সময়

আসামের জোড়হাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। 

শনিবার সকালে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়া ও আগুনে ঢেকে যায় বিমানটি। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকল ও বিমানবাহিনীর জরুরি উদ্ধারকারী দল।

প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনাটি জোড়হাটের রৌরিয়া বিমানঘাঁটিতে ঘটেছে। আগুনের জেরে বিমানটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষ বিমানঘাঁটির একাংশে ছড়িয়ে পড়েছে।

তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যদিও কয়েকটি প্রতিবেদনে পাইলটের মৃত্যুর আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

এএন-৩২ হল রুশ প্রযুক্তিতে নির্মিত একটি টুইন-ইঞ্জিন সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীর রসদ, সরঞ্জাম এবং সেনা সদস্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল ও দুর্গম পার্বত্য এলাকায় এই বিমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ব্ল্যাক বক্স এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য পরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে। যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিনের গোলযোগ অথবা অবতরণের সময় কোনো সমস্যা তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, জোড়হাটের সঙ্গে এএন-৩২ বিমানের অতীতেরও একটি বেদনাদায়ক স্মৃতি রয়েছে। ২০১৯ সালে জোড়হাট থেকে উড্ডয়নের পর একটি এএন-৩২ বিমান নিখোঁজ হয়ে অরুণাচল প্রদেশে ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ জনের সকলের মৃত্যু হয়।

ভারতআসামবিমান বিধ্বস্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের