Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দিল্লিতে সুপ্রিম কোর্টের কাছে আইনজীবীদেরও ধরল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৩:১৫
দিল্লিতে সুপ্রিম কোর্টের কাছে আইনজীবীদেরও ধরল পুলিশ

দিল্লি পুলিশের ভ্যানে কয়েকজন আইনজীবী। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ করা একদল আইনজীবীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সুপ্রিম কোর্টের কাছ থেকে তাদের আটক করা হয়।

আইনজীবীদের প্ল্যাটফর্ম লাইভ ল জানিয়েছে, সুপ্রিম কোর্টের কাছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ করা আইনজীবীদের আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন আইনজীবীকে বলতে শোনা যায়, সুপ্রিম কোর্টের সি গেটের কাছে তাদের আটক করা হয়েছে।

তবে জি নিউজ জানিয়েছে, তারা এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ভোট চুরি ও ভোটার তালিকা সংশোধনে জালিয়াতির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি এ বিক্ষোভের ডাক দেয়। আজ দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ হওয়ার কথা।

এর আগে দিল্লি বিমানবন্দর থেকে প্লেনেই আটক হয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ সময় আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এবং দলের আইনবিষয়ক প্রধান রত্না সিংকেও আটক করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে শনিবার সকালে গুরুগ্রামে নিজের বাসা থেকে আটক করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও।

বিক্ষোভকারীদের মধ্যে প্রায় ৫০০ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া অপরাধের অতীত রেকর্ড রয়েছে— এমন প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন

অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

১০ অক্টোবর ২০২৬

দিল্লির প্রবেশপথগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধৌলা কুয়ান এলাকায় বেশ কয়েকজন বিক্ষোভকারী ও কনটেন্ট নির্মাতাকে আটক করা হয়েছে। সেখানে বসানো হয়েছে ব্যারিকেড ও সড়কে যানবাহন থামানোর প্রতিবন্ধক। গাড়ি তল্লাশির জন্য নারী পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।



দিল্লি পুলিশের উপকমিশনার কুমার অভিষেক বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, বিক্ষোভের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগাম তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার রাত থেকেই এ অভিযান চলছে এবং শনিবার দিনভর তা অব্যাহত থাকবে।



নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নয়াদিল্লি জেলাকে ২০টি এলাকায় ভাগ করা হয়েছে। প্রতিটি এলাকার জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা আটককেন্দ্র। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্টেডিয়ামকে অস্থায়ী আটককেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



যন্তরমন্তর ও সংসদ মার্গেও বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। সিজেপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ঘোষণা দেওয়ার পর রাজধানীর বিভিন্ন প্রবেশপথে তল্লাশি বাড়ানো হয়েছে। নিরাপত্তার কারণে ৪৬টি মেট্রোস্টেশন বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



২০ জুলাইয়ের বিক্ষোভের মতো পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিক্ষোভকারীদের আটক করে ছয়টি নির্ধারিত কেন্দ্রে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কেন্দ্রগুলো হলো ছত্রসাল স্টেডিয়াম, রাজীব গান্ধী স্টেডিয়াম, যমুনা স্পোর্টস কমপ্লেক্স, সুরজমল স্টেডিয়াম এবং দৌলতপুর ও পাণ্ড্রাওয়ালের দুটি কমিউনিটি সেন্টার।



সূত্র : জি নিউজ


দিল্লিসিজেপিবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল