Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা?

রুবাইয়া জেসমিন, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২৩:০১
কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা?

মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে পরপর উচ্চপর্যায়ের বৈঠকের পর নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগদান বা দুই দলের সম্ভাব্য সমঝোতা নিয়েও আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কংগ্রেস বা তৃণমূলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর এই দুই বৈঠকের পর থেকেই জল্পনা আরও জোরালো হয়েছে। সূত্রের দাবি, বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূলের ভবিষ্যৎ, সম্ভাব্য ভাঙন এবং বিরোধী রাজনীতির নতুন সমীকরণ নিয়ে হয়েছে আলোচনা।

এই আবহে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, ‘রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়।’ আর তার এই মন্তব্যকে ঘিরেও বেড়েছে জল্পনা।

তবে সম্ভাব্য এই সমীকরণ নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্দরেই মতভেদ দেখা দিয়েছে। কংগ্রেসের একাংশের বক্তব্য, তৃণমূলকে সঙ্গে নেওয়া হলে গত ১৫ বছরের নানা বিতর্ক, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার দায়ও কংগ্রেসের উপর বর্তাতে পারে। সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং প্রবীণ নেতা আবদুল মান্নান প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো জোট বা রাজনৈতিক সমঝোতার বিরোধিতা করেছেন।

অধীর চৌধুরী আগামীর সময়কে বলেছেন, ‘এখন কে কার কাছে আসছে যাচ্ছে সেটা তারা জানে। তবে এটা তো সত্যি যে মমতা ভোটে হেরেছে বলেই আসছে। আগে তো কোনোদিন আসেনি। বাকি কোথায় মার্জার হচ্ছে, ডিমার্জার হচ্ছে আমি জানি না। আমার পার্টি যদি সিদ্ধান্ত নেয় সেটা সকলকে জানাবে।’

কংগ্রেস নেতা আব্দুল মান্নান আগামীর সময়কে বলেছেন, ‘মমতার কোন কার্যকলাপের উপর কেউই বিশ্বাস করতে পারেন না আর। তার বিশ্বাসযোগ্যতা ভারতের রাজনীতিতে তলানিতে গিয়ে ঠেকেছে। সবাই জানে, সনিয়া গান্ধীও জানে।’ তিনি আরো বলছিলেন মমতার থেকে বেশি ভরসা করা যায় ‘বামেদের ওপর’।    

অন্যদিকে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তুলনামূলক নরম অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি রাজনীতি করি মাটির উপরে দাঁড়িয়ে। আমি মনে করি, রাজনীতি সম্ভাবনাময় শিল্প। সেই সম্ভাবনাময় শিল্প কখন কোন দিকে গতি নেবে, তা আগামিদিনে বা আগামী কিছু সময়ের পর দেখতে পাবেন। অগ্রিম কোনো বিষয়ের উপরে রাজ্য কংগ্রেস প্রতিক্রিয়া দেবে না। শুধু এইটুকু বলতে পারি, বিজেপির অত্যাচারের বিরুদ্ধে, আরএসএসের বিচারধারার বিরুদ্ধে যিনি লাগাতার লড়াই করছেন, ভারতের সংবিধানকে বাঁচানোর লড়াই লড়ছেন, তিনি রাহুল গান্ধী। যদি কেউ রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিয়ে দলে আসেন তাকে আমরা স্বাগত জানাব। দুর্নীতিগ্রস্থ যারা, তারা কংগ্রেসে আসবেন না। তাদের জন্য আলাদা ওয়াশিং মেশিন দরকার।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফেরানোর প্রস্তাব প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির সাবেক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘ভিতরে কী হয়েছে, কেউ জানে না। এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। তবু বলব যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু কংগ্রেস থেকে হয়েছিল, তিনি যদি আবার কংগ্রেসে ফিরে যান, তবে সেই কথাটাই সত্য হবে যে- ‘পুনর্মূষিকো ভব’ অর্থাৎ নিজের স্বরূপে ফিরবে।’

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিষেক বা মমতা।

পশ্চিমবঙ্গমমতা বন্দ্যোপাধ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    advertiseadvertise