Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তেল বিক্রি করতে ভারতে রুবিও

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৪:০৩
তেল বিক্রি করতে ভারতে রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : রয়টার্স

বিশ্বে ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং ইরান যুদ্ধের কারণে তৈরি বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন।

তিনি স্থানীয় সময় সকালে কলকাতায় এসে পৌঁছান। তার ব্যস্ত ভ্রমণসূচিতে দিল্লি, জয়পুর ও আগ্রা সফরও অন্তর্ভুক্ত রয়েছে। রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

তবে, এ সফরে তার অন্যতম প্রধান লক্ষ্য থাকবে জ্বালানি খাত।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি চালান কার্যত বন্ধ হয়ে গেছে।

এমন বাস্তবতায় জ্বালানি চাহিদার ৮০ শতাংশেরও বেশি আমদানি করা ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। কারণ এর ১৪০ কোটিরও বেশি বিশাল জনসংখ্যা দৈনন্দিন জীবনধারণের জন্য রান্নার গ্যাস ও পেট্রোলিয়াম পণ্যসহ বৈদেশিক জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল।

রুবিও ইতিমধ্যেই এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো স্বীকার করেছেন।

তিনি বলেছেন, আমরা তাদের [ভারতকে] ততটুকুই জ্বালানি বিক্রি করতে চাই, যতটুকু তারা কিনবে। আর আপনারা তো দেখেছেনই, আমার মনে হয়, আমরা উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে এক ঐতিহাসিক পর্যায়ে রয়েছি।

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়ে দিল্লিতে আগ্রহ থাকবে, কারণ এটি ভারতের দিক থেকে বাণিজ্য ঘাটতি মেটাতে সাহায্য করবে। যেকারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের দিকে ক্রমাগত শুল্ক বাড়িয়ে আসছিলেন। ২০২৫ সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ৫৮.২ বিলিয়ন ডলার। যা ২০২৪ সালের তুলনায় ২৭.১% বেশি।

কিন্তু এটি কোনো সহজ সমাধান নয়। যুক্তরাষ্ট্র থেকে ভারতের জন্য জ্বালানি পণ্য আনার পথটি অনেক দীর্ঘ ও ব্যয়বহুল।

আর বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানির বর্তমান ঘাটতি পূরণ করা ভারতের জন্য যৌক্তিক নয়।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইউএস স্টাডিজের সহযোগী অধ্যাপক বিনীত প্রকাশ মনে করেন, রুবিওর এই সফরের মূল বিষয় হতে চলেছে জ্বালানি নিরাপত্তা, কারণ ইরান পরিস্থিতির শিগগিরই সমাধান হচ্ছে না।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতকে ছাড় দিয়েছে, কিন্তু দিল্লি আরও ছাড়ের জন্য চাপ দিতে পারে।

সূত্র: বিবিসি 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওভারত সফরজ্বালানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে