Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কেরালায় ফিরল কংগ্রেস, শপথ অনুষ্ঠানে বিরল দৃশ্য

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৮:৩০
কেরালায় ফিরল কংগ্রেস, শপথ অনুষ্ঠানে বিরল দৃশ্য

সংগৃহীত ছবি

দীর্ঘ দশ বছর পর কেরালায় ফের ক্ষমতায় ফিরল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। আজ সোমবার তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কংগ্রেস নেতা ভি ডি সতীশন। তাকে এবং মন্ত্রিসভার ২০ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এ ছাড়া অনুষ্ঠানে দেখা যায় সদ্য সাবেক মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়নকেও। রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে কেরালা বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তার উপস্থিতিও নজর কাড়ে। শপথ অনুষ্ঠানে তাদের উপস্থিতি তৈরি করে বিরল দৃশ্য।

সম্প্রতি হওয়া কেরালা বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ইউডিএফ। ১৪০ আসনের মধ্যে ১০২টিতে জয় পেয়ে সরকার গঠন করেছে কংগ্রেস জোট। অন্যদিকে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ মাত্র ৩৫টি আসনে সীমাবদ্ধ থাকে। টানা দুবার ক্ষমতায় থাকার পর এই ফল বাম শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

ভি ডি সতীশন গত পাঁচ বছর কেরালা বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। ২০২১ সালের পরাজয়ের পর তিনি সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। দলের অন্দরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত বিধায়কদের বড় অংশ সতীশনের পক্ষেই মত দেয়। পাশাপাশি কে সি বেনুগোপাল ও রমেশ চেন্নিতালার নামও ছিল আলোচনায়।

শেষ পর্যন্ত কংগ্রেস সতীশনকেই বেছে নেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেরালার এই জয় শুধু সরকার বদল নয়, দক্ষিণ ভারতে কংগ্রেসের জন্য বড় রাজনৈতিক বার্তাও।

কেরালাকংগ্রেসশপথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    দিনলিপি

    দিনলিপি

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই