Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:০৭
পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক

পিএসসির সমর্থকরা জয়ের পর ফ্লেয়ার জ্বালাচ্ছে ভক্তরা । ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) জয়ের পর ফ্রান্স জুড়ে দলটির ভক্ত ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৪০০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ভোররাতে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২৮০ জন প্যারিসের বাসিন্দা।

পেনাল্টি শুটআউটে ফরাসি দলটি জেতার কিছুক্ষণ পরেই রাজধানী জুড়ে ভক্তদের ঢল নামে। খেলার শুরুতেও পিএসজির পার্ক দে প্রিন্সেসে বিশাল পর্দায় ফাইনাল দেখতে আসা সমর্থকদের সঙ্গেও পুলিশের সংঘর্ষ হয়েছে।

প্যারিস থেকে পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে, জয়ের পর ফ্লেয়ার জ্বালানো হচ্ছে, রাস্তায় ইলেকট্রিক বাইক পোড়ানো হচ্ছে এবং অন্তত একটি দোকানের কাচ ভাঙছে ভক্তরা।

পুলিশ জানিয়েছে, এই গোলযোগের সময় ছয়টি যানবাহন, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী প্যারিসে বাস, ট্রেন ও রেলস্টেশনে অস্থিরতা দমনে হাজার হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল।

আতশবাজি ও ফ্লেয়ার ছোড়া হয় এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। শহরের কেন্দ্রস্থলে ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস বলেছেন, সাতজন কর্মকর্তা আহত হয়েছেন এবং এই অস্থিরতাকে তিনি একেবারেই অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।

সংঘর্ষের পর দেশটির কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন সামাজিকমাধ্যম এক্স-এ লিখেছেন: কেবলমাত্র ফ্রান্সে একটি ফুটবল ক্লাবের বিজয় দাঙ্গার জন্ম দেয়। সন্ধ্যায় সহিংসতার ঘটনা এড়াতে সবাই নিজেদের বাড়িতে তালাবদ্ধ করে রাখতে বাধ্য হয়।

গত বছর পিএসজির ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয়ের পর সংঘর্ষের কারণে ১৭ বছর বয়সী এক কিশোরসহ দুজন নিহত হয়।

সূত্র: বিবিসি

পিএসসিফ্রান্সগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ