Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২২:৩৯
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। কয়েক মাস ধরে চলা সামরিক ব্যয় নিয়ে বিরোধের জেরে তিনি এই সিদ্ধান্ত নেন। তিনি অভিযোগ করেন, ক্রমবর্ধমান হুমকি থেকে দেশকে নিরাপদ রাখতে যে অর্থ প্রয়োজন, তার প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

তীব্র সমালোচনামূলক একটি প্রকাশ্য চিঠিসহ এই পদত্যাগ স্টারমারের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ার আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি ব্রিটিশ সরকারের ভেতরের সংকটও সামনে এনেছে। কারণ অতিরিক্ত অর্থের ঘাটতি এবং কল্যাণ খাতে ব্যয় বাড়তে থাকায় কীভাবে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো হবে, তা নিয়ে সরকার চাপে রয়েছে।

অতিরিক্ত সামরিক ব্যয়ের অর্থ কীভাবে জোগাড় করা হবে, তা নিয়ে স্টারমার ও অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসের সঙ্গে আলোচনায় ছিলেন হিলি। এ কারণে গত বছর প্রকাশ হওয়ার কথা থাকা ব্রিটেনের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা বিলম্বিত হয়।

স্টারমারকে লেখা চিঠিতে হিলি বললেন, ‘দেশকে রক্ষার জন্য জাতির যে সম্পদ প্রয়োজন, তা দিতে আপনি ব্যর্থ হয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়ও তা দিতে অনিচ্ছুক।’

২০২৫ সালের প্রতিরক্ষা পর্যালোচনার একজন রচয়িতা এবং সাবেক জয়েন্ট ফোর্সেস কমান্ড প্রধান জেনারেল রিচার্ড ব্যারন্স রয়টার্সকে বলেছেন, সরকারের এই ব্যর্থতা দেখে তিনি ক্ষুব্ধ।

তিনি বললেন, ‘আমি যদি এটা জানতাম, তাহলে কখনোই ওই পর্যালোচনা করতাম না।’

তিনি আরও যোগ করেন, ‘যুক্তরাজ্য যে ঝুঁকির মুখে রয়েছে, তা তারা বুঝতে পারছে, এটা পরিষ্কার। প্রতিরক্ষা নিয়ে তারা ঠিক কথাই বলে। কিন্তু পরে সেই কথার সঙ্গে অর্থ বরাদ্দের মিল রাখতে ব্যর্থ হয়।’

জন হিলিব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীপদত্যাগযুক্তরাজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে