Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রাজনৈতিক অনিশ্চয়তায় যুক্তরাজ্যে সরকারি ঋণের সুদ কয়েক দশকের সর্বোচ্চে

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ২১:৫১
রাজনৈতিক অনিশ্চয়তায় যুক্তরাজ্যে সরকারি ঋণের সুদ কয়েক দশকের সর্বোচ্চে

সংগৃহীত ছবি

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে চাপ বাড়ার মধ্যেই মঙ্গলবার যুক্তরাজ্য সরকারের ঋণ নেওয়ার খরচ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সঙ্গে তেলের দামও রয়েছে উচ্চপর্যায়ে।

মঙ্গলবার সকালের লেনদেনে যুক্তরাজ্যের ১০ বছর মেয়াদি সরকারি ঋণের সুদহার বেড়ে ৫ দশমিক ১২ শতাংশে দাঁড়ায়। ২০০৮ সালের জুলাইয়ের পর এটি সর্বোচ্চ। ৩০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার বেড়ে ৫ দশমিক ৮ শতাংশের ওপরে ওঠে, যা ১৯৯৮ সালের মে মাসের পর দেখা যায়নি। আর ২০ বছর মেয়াদি বন্ডের সুদহার বেড়ে ৫ দশমিক ৭৫ শতাংশে পৌঁছায়, যা ১৯৯৮ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, স্টারমারের নেতৃত্ব ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে যুক্তরাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং সরকারি অর্থব্যবস্থা পরিচালনার সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে সরকারি ঋণবাজারে।

ইরান যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় ঋণের খরচ বেড়েছে বড় অর্থনীতির আরও কয়েকটি দেশেও। তেলের দাম বেশি থাকলে মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর সুদহার বাড়ানোর চাপ তৈরি হয়, যা শেষ পর্যন্ত বাড়িয়ে দেয় সরকারি ঋণের খরচও।

স্টারমারকে ঘিরে সর্বশেষ রাজনৈতিক চাপ শুরু হওয়ার আগেই যুক্তরাজ্যের ঋণের সুদহার বৈশ্বিক আর্থিক সংকটের সময়কার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তেল ও গ্যাস আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় জ্বালানির দামের ধাক্কায় যুক্তরাজ্যকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ মনে করছেন বিনিয়োগকারীরা।

সরকারি ঋণের সুদহার বৃদ্ধি গুরুত্বপূর্ণ, কারণ এতে সরকারের ব্যয় পরিকল্পনা চাপে পড়ে। ঋণের সুদ পরিশোধে বেশি অর্থ খরচ হলে জনসেবা, অবকাঠামো বিনিয়োগ, করছাড় বা অন্যান্য অগ্রাধিকার খাতে কমে যেতে পারে ব্যয়ের সুযোগ।

চাপের প্রভাব দেখা গেছে মুদ্রা ও শেয়ারবাজারেও। পাউন্ডের দর কমে ১ দশমিক ৩৫২ ডলারে নেমেছে, যা এপ্রিলের শেষ দিকের পর সর্বনিম্ন। যুক্তরাজ্যের প্রধান শেয়ারসূচক এফটিএসই ১০০ সকালেই শূন্য দশমিক ৫ শতাংশ কমে মার্চের শেষ দিকের পর নেমে যায় সর্বনিম্ন অবস্থানে।

যুক্তরাজ্যসরকারি ঋণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী