Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ও পাকিস্তান

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২১:২৬
ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ও পাকিস্তান

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি- রয়টার্স

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আজ শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসিসি) জানিয়েছে, এই ভূমিকম্প রাজধানী কাবুল থেকে শুরু করে প্রতিবেশী পাকিস্তানের সীমান্ত এলাকা পর্যন্ত অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরপরই পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন। সোয়াতের বাসিন্দা দানিয়াল আহমেদ জানান, এখানকার কম্পনটি অত্যন্ত শক্তিশালী ছিল। বেশ কিছু সময় ধরে তা টের পাওয়া গেছে।

এ সময় মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। নারী ও শিশুদের ভয়ে কাঁদতে দেখা যায়।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের সরকারি খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি খতিয়ে দেখার কাজ চলছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার গভীরে।

ইএমএসিসি আরও জানিয়েছে, এর আগে আজ শনিবারই পাকিস্তানে ৫.৪ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর মেলেনি।

আফগানিস্তানপাকিস্তানভূমিকম্প
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise