Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

পাক অনুরোধে বাঁচলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, নেপথ্যে কী

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৯:৩৮
পাক অনুরোধে বাঁচলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, নেপথ্যে কী

সংগৃহীত ছবি

পাকিস্তানের অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে ইসরায়েল তাদের টার্গেট তালিকা থেকে সরিয়েছে বলে রয়টার্সকে বৃহস্পতিবার জানিয়েছেন আলোচনার সঙ্গে জড়িত এক পাকিস্তানি সূত্র।

সূত্রটির মতে, ‘ইসরায়েলের কাছে তাদের অবস্থানসংক্রান্ত তথ্য ছিল এবং তারা হামলার পরিকল্পনা করছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, তাদেরও যদি হত্যা করা হয়, তাহলে আলোচনার জন্য আর কেউ থাকবে না। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পিছু হটার অনুরোধ করে।’

তবে পাকিস্তানের সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, সম্ভাব্য শান্তি আলোচনার প্রেক্ষাপটে এই দুই শীর্ষ ইরানি কর্মকর্তাকে সাময়িকভাবে ইসরায়েলের ‘হত্যার তালিকা’ থেকে সরানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে তারা জানায়, চার থেকে পাঁচ দিনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে, তবে সেখানে পাকিস্তানের ভূমিকার উল্লেখ ছিল না।

ইরান যুদ্ধের অবসান ঘটাতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তান, মিসর ও তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদ উভয় পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে এবং সম্ভাব্য শান্তি আলোচনার স্থান হিসেবেও বিবেচিত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। ইসরায়েলি সূত্র অনুযায়ী, এতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করার মতো শর্ত রয়েছে।

ট্রাম্প চুক্তি করার আগ্রহ প্রকাশ করলেও আরাগচি বলেছেন, ইরান প্রস্তাবটি পর্যালোচনা করছে, তবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় বসার কোনো ইচ্ছা তাদের নেই।

পাকিস্তানইরান যুদ্ধআব্বাস আরাগচি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise