Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

এবার নেতানিয়াহুর সেই কফি পানের ভিডিওকেই ডিপফেক বলছে গ্রোক

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৯:২০
এবার নেতানিয়াহুর সেই কফি পানের ভিডিওকেই ডিপফেক বলছে গ্রোক

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থান এবং নিরাপত্তা নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে তার একটি নতুন ভিডিও নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ দাবি করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা একটি ‘ডিপফেক’ ভিডিও।

মৃত্যুর গুজব ও ভিডিওর প্রেক্ষাপট গত সপ্তাহে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের উত্তেজনার মাঝে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে। এরপর থেকেই তার নিরাপত্তা ও বেঁচে থাকা নিয়ে নানা জল্পনা শুরু হয়। এই জল্পনা থামাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করা হয়। এবার সেই ভিডিওকে নিয়েই চলছে বিতর্ক।

ভিডিওটিতে দেখা যায়, নেতানিয়াহু জেরুজালেম পাহাড় অঞ্চলের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করছেন। ভিডিওগ্রাফার যখন তাকে জানান যে গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়েছে, তখন তিনি রসিকতা করে বলেন, ‘আমি কফির জন্য মরছি।’

তবে নতুন এই ভিডিওটির সত্যতা নিয়ে বিতর্ক বাড়ে যখন এক্সের নিজস্ব এআই চ্যাটবট ‘গ্রোক’ এটিকে ‘এআই-নির্মিত’ বলে অভিহিত করে। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে গ্রোক জানায়, ‘এটি শতভাগ নিশ্চিত—একটি উন্নত এআই ডিপফেক। এমন কোনো বাস্তব ঘটনা নেই যেখানে নেতানিয়াহু কফিশপে বসে সামরিক অভিযান নিয়ে কথা বলছেন।’

সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও ভিডিওটিতে বেশ কিছু অসংগতি তুলে ধরেছেন। কেউ দাবি করেছেন ভিডিওতে নেতানিয়াহুর পকেট এবং কফির কাপের নড়াচড়া অস্বাভাবিক। আবার কারও মতে, নিচের দিকে তাকানোর সময় তার মুখের আকৃতি গোল থেকে ডিম্বাকৃতিতে বদলে যাচ্ছে।

যদিও ভিডিওটি নিয়ে এত বিতর্কের মাঝেই জেরুজালেমের সেই ‘দ্য সাতাফ’ ক্যাফে তাদের ইনস্টাগ্রাম পেজে প্রধানমন্ত্রীর কফি পানের ছবি প্রকাশ করেছে। তারা ক্যাপশনে লিখেছে, ‘আজ সাতাফে প্রধানমন্ত্রী ও তার দপ্তরকে আতিথ্য দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত!’

ইরাননেতানিয়াহু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise