Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

দাম বাড়ছে ম্যাকবুক ও আইপ্যাডের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৫৫
দাম বাড়ছে ম্যাকবুক ও আইপ্যাডের

সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কারে আকাশচুম্বী হয়ে উঠেছে মেমোরি ও স্টোরেজ চিপের দাম। এই বাড়তি খরচের জেরে ম্যাকবুক ও আইপ্যাডসহ নিজেদের বেশ কিছু জনপ্রিয় পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির পণ্যের নতুন এই মূল্যবৃদ্ধি অবিলম্বে কার্যকর হবে।

অ্যাপলের তথ্য অনুযায়ী, তাদের এন্ট্রি-লেভেলের ম্যাকবুক নিও-এর দাম ৫৯৯ ডলার থেকে বাড়িয়ে ৬৯৯ ডলার করা হয়েছে। এছাড়া সবচেয়ে সাশ্রয়ী আইপ্যাডের দাম ৩৪৯ ডলার থেকে বেড়ে হয়েছে ৪৪৯ ডলার এবং আইপ্যাড মিনির দাম ১০০ ডলার বাড়িয়ে ৫৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য পণ্যের মধ্যে অ্যাপল টিভির দাম ১২৯ ডলার থেকে বাড়িয়ে ১৯৯ ডলার, অ্যাপল ভিশন প্রো হেডসেটের দাম ২০০ ডলার বাড়িয়ে ৩ হাজার ৬৯৯ ডলার এবং হোমপড স্পিকারের দাম ২৯৯ ডলার থেকে বাড়িয়ে ৩৪৯ ডলার করা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকেই অ্যাপলের অনলাইন স্টোরে এই নতুন দাম কার্যকর হয়েছে। তবে বেস্ট বাই এবং টার্গেটের মতো কিছু থার্ডপার্টি ওয়েবসাইটে এখনো পুরোনো দামই দেখা যাচ্ছে।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, বিশ্বজুড়ে বিপুলসংখ্যক এআই ডাটা সেন্টার গড়ে ওঠার কারণে অস্বাভাবিক হারে বেড়েছে মেমোরি ও স্টোরেজের চাহিদা। যন্ত্রাংশের দাম এত কম সময়ে এতটা বাড়তে তারা আগে কখনো দেখেনি।

আরও পড়ুন

অ্যাপল প্রতিষ্ঠাতার প্রিয় ফল আপেল

১৫ জুন ২০২৬

অ্যাপলের একজন মুখপাত্র বলেছেন, আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে বেশ কয়েকটি পণ্যের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এরই অংশ হিসেবে আইপ্যাড ও ম্যাকের দাম বাড়ানো হয়েছে।

‘আমরা জানি এটি কোনো সুখবর নয়, তবে পরিস্থিতি সামাল দিতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি’, যোগ করেন ওই মুখপাত্র।

এদিকে, দাম বাড়ানোর এই ঘোষণার পর বৃহস্পতিবার অ্যাপলের শেয়ারের দর ৬.১ শতাংশ কমে গেছে।

এর আগে গত সপ্তাহে অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুক চিপ সংকটের কারণে পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন। তিনি জানিয়েছিলেন, চিপের মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে পড়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক বলেছিলেন, আমাদের ওপর যে বাড়তি খরচের বোঝা চাপানো হচ্ছে, তা কমানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। গ্রাহকদের এই মূল্যবৃদ্ধি থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতি আর ধরে রাখা সম্ভব হচ্ছিল না।

সূত্র : সিএনএন

ম্যাকবুকআইপ্যাডঅ্যাপল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়