ঢাকার ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলনের পর এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।৯৯৯ সূত্র জানিয়েছে, ধানমন্ডি লেক এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ছিনতাইয়ের ঘটনা জানান। ফোনকারী জানান, একজন ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্...