Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

তিন দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ উদ্ধার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৮:৫২
তিন দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়

বঙ্গোপসাগরের পশুর নদী এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৬ জেলেকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক জেলের ফোন কলের সূত্রে ধরে গতকাল রবিবার রাতে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলার রায়ন্দা থেকে ১৬ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হয় একটি ট্রলার। মাছ ধরার দুই দিন পর ২১ আগস্ট হঠাৎ তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে তারা বঙ্গোপসাগর-সংলগ্ন পশুর নদী এলাকায় দিশাহীনভাবে ভাসতে থাকেন। মাঝসমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকায় জেলের দল দীর্ঘ সময় জরুরি সহায়তার জন্য কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে ২৩ আগস্ট রাতে ভাসতে ভাসতে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে লোকমান নামের এক জেলে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ফজলে রাব্বি মিয়া। বিষয়টি জানার পরপরই ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. রবিউল ইসলাম উদ্ধার তৎপরতা দ্রুত শুরু করতে বাগেরহাট নৌ-পুলিশ, মোংলা কোস্ট গার্ড ও নৌবাহিনীর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে সাগর এলাকায় মোবাইলের নেটওয়ার্ক ছিল দুর্বল। এ কারণে কলকারীর সঙ্গে যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তাই বোটটির সঠিক অবস্থান শনাক্ত করতে নৌবাহিনীর কিছুটা বেগ পেতে হয়। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর পশুর নদী এলাকা থেকে বিকল ট্রলারসহ জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করে নৌবাহিনী।

ভাসমান জেলে উদ্ধার৯৯৯
    শেয়ার করুন:
    Advertisement
    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ২৩ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    ২৩ আগস্ট ২০২৬, ২১:২৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    advertiseadvertise