কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে একটি মাছ ধরার ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ। মাছগুলো প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।আজ শনিবার সকালে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশের চ্যানেলে মাছগুলো ধরা পড়ে। ট্রলারের মালিক মোহাম্মদ শফিক শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার বাসিন্দা।মোহাম্মদ শফিক জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ঘাট থেকে তার ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে ছেড়ে যায়। ট্রলারচালক হাফেজ উল্লাহ মাঝির নেতৃত্বে এতে ১১ জন জেলে ছিলেন। পরে সন...